সলিমপুর ওভারব্রীজের নিচে ট্রেনে কাটা পড়ে কিশোর নিহত
২৪ ঘণ্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে মঞ্জুরুল ইসলাম আশিস (১৯) নামের এক কিশোর নিহত হয়েছে।
আজ রবিবার (১৪ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার সলিমপুর এলাকার ফকিরহাট ওভারব্রীজের নিচে রেললাইনে এঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করেছে। নিহত আশিস চাঁদপুর জেলার প্রতাপপুর থানার মকবুল হোসেনের পুত্র।
জানা যায়, রেললাইনে হাটার সময় চট্টগ্রাম বন্দরমূখী একটি মালবাহী ট্রেনে সে কাটা পড়ে। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে প্রেরণ।
এ ব্যপারে জানতে চাইলে বিষয়টি স্বীকার করে ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই জহিরুল ইসলাম বলেন, ট্রেনে কাটা পড়ে এক কিশোর মারা যাওয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যায় এবং দ্বিখন্ডিত লাশটি উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করি।
২৪ ঘণ্টা/কামরুল দুলু/আর এস পি


আপনার মতামত লিখুন