চট্টগ্রামে আক্রান্ত বেড়ে ৫৪০৬, নতুন শনাক্ত ১৭১
২৪ ঘণ্টা ডট নিউজ।চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামে নতুন করে আরও ১৭১ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে। এর মধ্যে নগরে ৭৯ জন এবং উপজেলায় ৯২ জন।
চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২৩৫ টি নমুনা পরীক্ষা করে ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১৯ জন এবং উপজেলায়া ২৭ জন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ১৩৭ টি নমুনা পরীক্ষা করে ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৪০ জন এবং উপজেলায়া ০২ জন।
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় ল্যাবে (সিভাসু) ১৫৫ জনের নমুনা পরীক্ষা করে ৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১৯ জন এবং উপজেলায়া ৪০ জন।
ইমপেরিয়াল হাসপাতালের ফলাফল পাওয়া যায় নি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ৪৪ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ০১ জন এবং উপজেলায়া ১৪ জন।
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে চট্টগ্রামের ২৮টি নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তকৃত ব্যাক্তি উপজেলার বাসিন্দা।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে গতকালের চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, চট্টগ্রামের পাঁচ ল্যাব এবং কক্সবাজারে ৫৯৯ টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ১৭১ জন। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৫৪০৬ জন। এর মধ্যে নগরে ৩৭৩৫ জন এবং উপজেলায় ১৬৭১ জন।
উপজেলা ভিত্তিক পজিটিভ তথ্য: লোহাগাড়া ১২, সাতকানিয়া ১২, বাঁশখালী ১, আনোয়ারা ৫, বোয়ালখালী ১০, রাউজান ২০, ফটিকছড়ি ৫, হাটহাজারী ১১, সীতাকুণ্ড ৪ এবং মিরসরাই ১২ জন।
চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১২৪ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৯৫ এবং উপজেলায় ২৯ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৫৮ জন।
২৪ ঘণ্টা/এম আর


আপনার মতামত লিখুন