মরা গরু জবাই করে মাংস বিক্রীর দায়ের ২ জনের জেল
চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের শান্তিরহাট এলাকায় রোগাক্রান্ত একটি গরু জবাই করে মাংস বিক্রীর অপরাধে দুই কসাইকে কারাদন্ড ও গরুর মালিককে ২৬ হাজার টাকা জরিমানা করেছে ভাম্যমান আদালত।
দন্ড প্রাপ্তরা হলেন-কুসুমপুরা এলাকার মোহাম্মদ আলীর পুত্র কসাই মো. আজগর (২৬) ও একই এলাকার মৃত নুরচ্ছফার পুত্র কসাই মো. ইসমাইল (৫৫)। এছাড়া জরিমানা দিয়েছেন গরুর মালিক জিরি ইউনিয়নের শরবত আলীর পুত্র আবুল কালাম (৫০)।
রবিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন ম্যাজিষ্ট্রেট ও পটিয়া সহকারী কমিশনার (ভুমি) সাব্বির রহমান সানি।
পটিয়া থানার এএসআই মো. মেহেরাজ ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, রোগাক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রীর চেষ্টাকালে পুলিশ গরুর মালিকসহ তিনজনকে আটক করেছেন। পরবর্তীতে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট সরেজমিন গিয়ে এর সত্যতা পায়।
ম্যাজিষ্ট্রেট ও পটিয়া সহকারী কমিশনার (ভুমি) সাব্বির রহমান সানি ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন,রোগাক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রীর কাজে জড়িতদের মধ্যে দুই কসাইকে ৬ মাসের কারাদন্ড এবং গরুর মালিককে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ২ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালতের সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার (অতিরিক্ত দায়িত্ব) ডা: মো: রাকিবুল ইসলাম।


আপনার মতামত লিখুন