রসুনের সাথে দুধ খান,সারবে অনেক রোগ/ এক নজর দেখে নিন..কেমন উপকারিতা
২৪ ঘণ্টা লাইফস্টাইল ডেস্ক : কাঁচা রসুন উচ্চ রক্তচাপ কমাতে দারুণভাবে সাহায্য করে। রসুনে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান। আর সব বয়সীদের জন্যই দুধ একটি উপকারি পানীয়। এটি আমাদের শরীরে শক্তি জোগায়।
তাই দুধে রসুন মিশিয়ে খেলে মানব শরীরে অনেক উপকার পাওয়া যায়। এছাড়া, দুধের সঙ্গে রসুন মিশিয়ে খেলে তা শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে। শ্বাসতন্ত্রকে ভালো রাখে। রাতে ঘুমানোর আগে দুধের মধ্যে রসুন দিয়ে খেলে স্বাস্থ্যের পক্ষে ভালো।
দুধের মধ্যে রসুন দিয়ে ঘুমানোর খেলে অ্যাজমা, কফ, নিউমোনিয়া, হজমের সমস্যা কমাতে ভালো কাজ করে। দুধে রসুন মিশিয়ে খাওয়ার উপকারিতার কথা জানিয়েছে স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট ডেমিক। কি কি উপকার পাবেন তা এক নজর দেখে নিন।
অ্যাজমা, কফ, নিউমোনিয়া সমস্যায় : যাদের অ্যাজমা, কফ, নিউমোনিয়ার সমস্যা রয়েছে প্রতিদিন রাতে ঘুমানোর আগে দুধে রসুন মিশিয়ে খেলে সমস্যা দূর হয়।
কোলেস্টেরল কমাতে সাহায্য করে : দুধের সঙ্গে রসুন মিশিয়ে খেলে খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে। ভালো কোলেস্টেরল বাড়াতেও সাহায্য করে।
জন্ডিসের প্রতিকার : রসুন-দুধ জন্ডিসের ক্ষেত্রে ভালো কাজ করে। জন্ডিসে আক্রান্ত হলে দুধের সঙ্গে রসুন মিশিয়ে খেতে পারেন। এতে উপকার মিলবে।
বাতের ব্যথা কমা : গাঁটে গাঁটে ব্যথা অনেক কমিয়ে দেয় এই রসুন ও দুধ। এমনিতেই গরম দুধ ব্যথা কমায়, সেই সঙ্গে রসুন প্রদাহ থেকে রক্ষা করে। সব মিলিয়ে খুব ভালো উপকার পাওয়া যায়।
অনিদ্রার সমস্যা : হাজার চেষ্টা করলেও রাতে ঠিক করে ঘুম হয় না। এক গ্লাস রসুন-দুধ খেয়ে নিন। সমস্যা দূর দয়ে যাবে। ঘুম আসবে সহজেই।
উপকরণ : ২০০ মিলিলিটার দুধ, চারটি রসুনের কোয়া, সামান্য মধু।
প্রণালী : একটি পাত্রের দুধ নিয়ে গরম করুন ও তার মধ্যে রসুনের কোয়াগুলো দিয়ে দিন। কয়েক মিনিট সিদ্ধ করুন। সিদ্ধ হয়ে এলে চুলা থেকে নামিয়ে সামান্য মধু মেশান। প্রতিদিন ঘুমানোর আগে এ পানীয়টি পান করুন।
তবে শরীরের অবস্থা বুঝে চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়াই ভালো।
২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স


আপনার মতামত লিখুন