সীতাকুণ্ডে গাউছিয়া কমিটিকে পিপিই দিলেন ওমাইর রজবী
সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে গাউছিয়া কমিটিকে পিপিই উপহার দিয়েছেন হযরত খাজা কালুশাহ জামে মসজিদের খতিব হযরতুলহাজ্ব আল্লামা মুফতি আবুল হাসান মুহাম্মদ ওমাইর রজবী।
রবিবার (২১জুন) সন্ধায় নিজ বাস ভবনে করোনায় আক্রান্ত হয়ে মৃতবরণ ব্যক্তির দাফনের কাফনের কাজে ব্যবহারের জন্য গাউছিয়া কমিটি বাংলাদেশ ভাটিয়ারী শাখাকে ২০ সেট পিপিই, ২০ জোড়া গামবুটসহ প্রয়োজনীয় সামগ্রী প্রদান করেন।
এসময় তিনি বলেন, বর্তমানে করোনা সংক্রামন যেভাবে ছড়িয়ে পড়ছে তাতে আমাদের সবাইকে সাবধান হতে হবে। সরকারের পাশাপাশি সমাজের বৃত্তবানদের এগিয়ে আসতে হবে।
পিপিই প্রদানকালে উপস্থিত ছিলেন গাউছিয়া কমিটির পক্ষে মামুনুর রশিদ মামুন, মোহাম্মদ নুরউদ্দিন, ইফতেখার আলম, মোহাম্মদ সাকিব।
২৪ ঘণ্টা/এম আর/দুলু


আপনার মতামত লিখুন