খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে করোনার নমুনার ফল মিলবে অনলাইনে : চালু হল ‘ওয়াইস্যাব’

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২০, ৮:১৫ পূর্বাহ্ণ
চট্টগ্রামে করোনার নমুনার ফল মিলবে অনলাইনে : চালু হল ‘ওয়াইস্যাব’

চট্টগ্রামে করোনার নমুনা পরীক্ষার ফলাফল জানতে চালু হয়েছে ওয়েব সাইট ‘ওয়াইস্যাব’। যেখানে ঘরে বসেই জানা যাবে নমুনা পরীক্ষার ফলাফল। একই সাথে করোনা পজিটিভ বা নেগেটিভ ফলাফল প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী করণীয় সম্পর্কে একটি নির্দেশনা প্রদর্শিত হবে সাইটটিতে।

রবিবার (২১ জুন) বিকেল সাড়ে চারটার দিকে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে নতুন এ ওয়েব সাইটটি উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, প্রতিদিন করোনার নমুনা পরীক্ষাগারগুলো ফলাফল এ ওয়েব সাইটে আপলোড করা হবে। এ লক্ষ্যে ১৫ সদস্যের একটি স্বেচ্ছাসেবী দল কাজ করবে। যেখানে প্রদত্ত মোবাইল নম্বর ব্যবহার করে এখন থেকে খুব সহজে ঘরে বসে নমুনার ফল জানতে পারবে যে কেউই।
জানা যায়, চিকিৎসক ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ইয়াং সোশ্যাল এক্টিভিজম বোর্ড-(ওয়াইস্যাব) এর কারিগরি ও স্বেচ্ছাসেবী সহায়তায় শুধুমাত্র চট্টগ্রাম ও নিকটবর্তী জেলাসমুহের কোভিড ১৯ রিপোর্ট পেতে ভোগান্তি কমানোর জন্য ওয়েবসাইট তৈরী করা হয়েছে।

ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খানের সার্বিক তত্বাবধানে এ কাজটি সম্পন্ন করা হয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ূয়া জানান, প্রতিদিন নমুনা পরীক্ষার ফল জানতেই নিয়ন্ত্রণ কক্ষে যে পরিমাণ ফোন পাওয়া যায় এবং অনেকেই সরাসারি চলে আসেন। কিন্তু এখন তারা ঘরে বসেই তাদের ফলাফল জানতে পারবে।
যেভাবে পাওয়া যাবে ফলাফল :
নমুনা প্রদানকারী www.ysab.info/Coronactg লিংকে প্রবেশ করে নিজের মোবাইল নং (নমুনা প্রদানের সময় উল্লেখিত) প্রদানের মাধ্যমে কোভিড-১৯ টেস্ট ফলাফল দেখতে সক্ষম হবে। যদি মোবাইল নং এর ডিজিট ভুল হয়ে থাকে তাহলে দুশ্চিন্তিত হওয়ার কারণ নেই, নমুনা প্রদানকারীর নাম, বয়স এবং যে তারিখে নমুনা প্রদান করা হয়ছে তা দিয়ে খুব সহজে রির্পোট পেতে সক্ষম হবেন। যদি পরিবারের সকলে একই নং দিয়ে থাকেন তা দিয়েও রির্পোট পাওয়া যাবে। এ সেবা নিতে নমুনা প্রদানকারীকে কোন ধরনের সার্ভিস চার্জ প্রদান করতে হবে না।

প্রসঙ্গত: টিম ওয়াইস্যাব মেডিকেল শিক্ষার্থী ও তরুন চিকিৎসকদের সমন্বয়ে একটি স্বেচ্ছাসেবী সংগঠন যেখানে সুবিধাবঞ্চিত শিশুদের এবং দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষায় কাজ করে।

এছাড়াও মেডিকেল শিক্ষার্থী এবং তরুন চিকিৎসকদের বিভিন্ন একাডেমীক সেমিনার এবং বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। সেইসাথে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন কর্মসূচি পালন করে।

২৪ ঘণ্টা/এম আর

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…