অনুমোদনহীন ওষুধ সংরক্ষণে রেখে জরিমানা দিল ৫ ফার্মেসী
ভারত ও ফ্রান্সের অনুমোদনহীন ওষুধ বিক্রির উদ্দ্যেশে ফার্মেসীর ফ্রিজে সংরক্ষণ রাখার দায়ে জরিমানা দিয়েছে ৫ ফার্মেসী।
আজ সোমবার চট্টগ্রাম নগরীর জামালখান এলাকায় জেলা প্রশাসনের উদ্দ্যেগে পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানে এসব ফার্মেসী থেকে জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরজাহান আক্তার।
তিনি জানান, জামালখান এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনার সময় বেশ কয়েকটি ফার্মেসীতে বিক্রির উদ্দ্যেশে ফ্রিজে সংরক্ষণে ছিলো অনুমোদনহীন বিদেশী ওষুধ। তাছাড়া ফার্মেসীতে ওষুধ সংরক্ষণে নানান গাফিলতি চোখে পড়ে।
৫টি ফার্মেসীকে মোট ৭৬ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রাথমিকভাবে এসব ফার্মেসীর কর্মকর্তাদেরকে ভবিষ্যতের জন্য সতর্ক করে দেয়া হয়।


আপনার মতামত লিখুন