খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

গোপনে নারীদের ভিডিও ধারণ করে ফেসবুকে প্রচার করা যুবক গ্রেফতার

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২০, ১২:৩৭ পূর্বাহ্ণ
গোপনে নারীদের ভিডিও ধারণ করে ফেসবুকে প্রচার করা যুবক গ্রেফতার

চট্টগ্রাম মহানগরীর একটি বালিকা বিদ্যালয়ের সামনে ছাত্রী ও অভিভাবক নারীদের শরীরের আপত্তিকর অংশ ভিডিওতে ধারণ করে তা দীর্ঘদিন ধরে ফেসবুকে প্রচার করে আসছিল বিকৃত রুচির এক যুবক। এ নিয়ে ফেসবুকে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় উঠার পর অবশেষে গোয়েন্দা পুলিশ মো. গোলাম মোক্তাদির (২৫) নামে ওই যুবককে গ্রেফতার করেছে।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে জেলার সীতাকুণ্ড সদরের উত্তর বাজার এলাকা থেকে এ যুবককে আটক করা হয় বলে ডিবি পুলিশ জানায়। সেখানে একটি প্রকল্পে কাজ করতো আটক মুক্তাদির। তার বাড়ী গাইবান্দা জেলার গোবিন্দগঞ্জ থানার সাপমারা গ্রামে। বাবার নাম আবদুল মান্নান মণ্ডল।

গোয়েন্দা পুলিশ জানায়, গত ৬ মাস আগে চট্টগ্রামের জিইসি মোড় সংলগ্ন একটি কন্সট্রাকশন ফার্মে চাকুরীসূত্রে গোলাম মোক্তাদির চট্টগ্রামে আসে। পরবর্তীতে সে নিজস্ব মোবাইলের মাধ্যমে বিশেষ সফটওয়্যার ব্যবহার করে গোপনে নগরীর জিইসি, বাওয়া স্কুল, সেন্ট্রাল প্লাজা, সী বীচ সহ নগরীর বিভিন্ন এলাকায় চলাচলরত মহিলাদের কুরুচিপূর্ণ ভিডিও ধারণ করে এবং তা ফেসবুক পেইজে কুরুচিপূর্ণ ক্যাপশন সহ আপলোড করে।

আটকের পর পুলিশ তার মোবাইল ফোন ও বাসার ল্যাপটপ জব্দ করেছে। সেখান থেকে অন্তত ৩০০ ভিডিও খুঁঁজে পেয়েছে গোয়েন্দা পুলিশ।

সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার আসিফ মহিউদ্দিন, দীর্ঘদিন ধরে এ যুবক নগরীর দামপাড়া বাওয়া স্কুলের সামনে অপেক্ষামান নারী অভিভাবক ও স্কুল ও কলেজ ছাত্রীদের অজান্তে গোপনে ভিডিও ধারণ করে আসছিল। তা পরে তার একটি ফেসবুক পেইজে আপত্তিকর ও অশ্লীল ক্যাপশন দিয়ে ছেড়ে দিত।

এনিয়ে বেশ কিছুদিন ধরে অভিযোগ আসার পর আমরা গোয়েন্দা দিয়ে এই ছেলের বিষয়ে তদন্ত শুরু করি। পরে আজ তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত মো. গোলাম মোক্তাদির নামে এ যুবক পেশায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার জানিয়েছে। সে মূলত একজন বিকৃত রূচির যুবক। সে নগরীর বিভিন্ন স্কুল কলেজের সামনে ঘুরে ঘুরে গোপনে ছোট ক্যামেরা ও মোবাইল ফোন দিয়ে নারীদের শরীরের স্পর্শ অংশ ভিডিও করতো। পরে তা “…… আড্ডা” নামে একটি ফেসবুক পেইজে ছাড়তো। এই পেইজের এডমিনও সে। পেইজেটিতে গিয়ে দেখা গেছে এতে প্রায় ৩০ হাজার ৭৫৯ জন সদস্য রয়েছে।

গ্রেফতারের পর গোয়েন্দা কার্যালয়ে মোক্তাদিরের জিজ্ঞাসাবাদ চলছে, তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হবে বলে পুলিশ জানায়।

২৪ ঘণ্টা/এম আর

 

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…