লক্ষ্মীপুরে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে ২ চালক নিহত

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২০, ৬:১৫ সন্ধ্যা
লক্ষ্মীপুরে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে ২ চালক নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে কলা, ডাব ও খালি পিকআপ গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছে। পিকআপ চালক ঘটনাস্থলে ট্রাকচালক লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেয়ার পরে মারা যান।

ঘটনাটি ঘটেছে শুক্রবার মধ্যরাতে রায়পুর ও চাঁদপুর সড়কের চৌধুরীপুলের বিপদজনক টার্নিং মোড়ে।

নিহতদের একজন নারায়নগঞ্জ ও অন্যজন মুন্সিগঞ্জ শহর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

শনিবার সকালে রায়পুর পুলিশ দুই ব্যাক্তির মৃত দেহ উদ্ধার করে থানায় নিয়ে রেখেছেন। মৃত ব্যাক্তিদের বহন করা দুর্ঘটনাযুক্ত ট্রাক ও পিকআপ খালে পড়ে রয়েছে। উদ্ধারের চেষ্টা চলছে।

স্থানীয় লোকজন ও পুলিশ জানান, শুক্রবার রাত ৩টার দিকে চাঁদপুর থেকে ছেড়ে আসা ডাব কলাবাহী ট্রাক ও বিপরীত দিক থেকে যাওয়া খালি পিকআপ রায়পুরের চৌধুরীপুলের সামনে পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই পিকআপ চালক (৩৮) মারা যান ও ট্রাক চালক (৪৫) উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে মারা যান। সংঘর্ষ হওয়া ট্রাক ও পিকআপ গাড়ি সড়কের পাশে খালে পড়ে রয়েছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জানান, নিহত দুইজনকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল পাঠানো হয়েছে।

২৪ ঘণ্টা/এম আর/আকাশ

Feb2
Feb2