কুটুমবাড়ি,কুপারস ও ডুলছকে জরিমানা
চট্টগ্রাম মহানগরীর ওয়াসা মোড়ে স্বাস্থ্যবিধি লংঘন, লাইসেন্সবিহীন খাদ্য সামগ্রী উৎপাদন ও সংরক্ষণের জেরে তিনটি প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে পৃথক একটি রেস্তোরাঁ ও দুটি বেকারিতে একযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলে। জেলা প্রশাসনের পক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান অভিযানের নেতৃত্ব দেন।
ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান বলেন, কুটুমবাড়ি রেস্তোরাঁয় ব্যবস্থপনা থেকে শুরু করে কোনো কর্মচারী কোনো প্রকার মাস্ক, হ্যান্ডগ্লাভস সুরক্ষাসামগ্রী ছাড়াই কাজ করছেন। প্রতিষ্ঠানটির ফ্রিজে অপরিছন্ন উপায়ে মাছ, মাংসের সাথে আটার খামির ও অন্যান্য মশলা জাতীয় দ্রব্যাদি সংরক্ষণ করা হচ্ছে।
এছাড়াও নিজস্ব উৎপাদিত ফিরনিতেও নেই উৎপাদনের ও মেয়াদত্তোর্ণ তারিখ। প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা অর্থদণ্ডের পাশাপাশি সতর্ক করে দেওয়া হয়।
একই এলাকায় কুপার’স বেকারিতে বিএসটিআই এর মিল্ক ব্রেড এর লাইসেন্স না থাকা সত্ত্বেও মিল্ক ব্রেড উৎপাদন ও বাজারজাতকরণ করছে। এমনকি বিএসটিআই এর লোগো-৩৮৩ যা বিস্কুটের ক্ষেত্রে প্রযোজ্য সেটিকে কাজে লাগিয়ে কেক বিক্রি করছে। এমন অভিযোগে প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া পাশ্ববর্তী ডুলছে বেকারিতে একটি মাত্র বিস্কুটের বিএসটিআই লাইসেন্স কাজে লাগিয়ে কয়েক প্রকার বিস্কুট উৎপাদন ও বাজারজাত করছে। এক্ষেত্রে প্রতিটি বিস্কুটের জন্য বিএসটিআইয়ের আলাদা আলাদা লাইসেন্সের প্রয়োজন হয়। এমন অভিযোগে প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে বিএসটিআইয়ের ফিল্ড অফিসার (ইন্সপেকটর) মো. শহিদুল ইসলামসহ পুলিশ উপস্থিত ছিল।
২৪ ঘণ্টা/এম আর


আপনার মতামত লিখুন