বুড়িগঙ্গায় লঞ্চডুবি: ময়ূর-২ লঞ্চের মাস্টার গ্রেপ্তার
গত ২৯ জুন পুরান ঢাকার শ্যামবাজারের কাছে বুড়িগঙ্গায় লঞ্চ ডুবির ঘটনার অন্যতম প্রধান আসামি ময়ূর-২ লঞ্চের মাস্টার আবুল বাশার মোল্লা গ্রেপ্তার করা হয়েছে।
আজ ভোররাতে আইনশৃঙ্খলা বাহিনী র্যাব দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে লঞ্চের মাস্টার বাসার মোল্লাকে গ্রেপ্তার করে।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সুজয় সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বুড়িগঙ্গায় মর্নিং বার্ড লঞ্চডুবির ঘটনায় করা মামলায় ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক হানিফ ছোয়াদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহজাদী তাহমিদা শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর এই আদেশ দেন।
প্রসঙ্গত, সম্প্রতি বুড়িগঙ্গায় শ্যামবাজার এলাকায় ‘এমভি ময়ূর-২’ এর ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ ‘এমএল মর্নিং বার্ড’ ডুবে যায়। এ ঘটনায় ৩৪ জন যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় অবহেলাজনিত হত্যার অভিযোগ এনে ৭ জনের বিরুদ্ধে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।
২৪ ঘণ্টা/এম আর


আপনার মতামত লিখুন