জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে পটিয়াতে র্যালি
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে পটিয়ায় ক্রসিং হাইওয়ে পুলিশের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (২২শে অক্টোবর) মঙ্গলবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহা সড়কের পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি।
র্যালি শেষ হওয়ার পর পরে পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি বিমল চন্দ্র ভৌমিকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন- পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের এসআই মুজিবুর রহমান, এসআই বাবুল মিয়া, এসআই উজ্জল দে, পরিবহন শ্রমিক নেতা আলী হোসেন, মো. নুরুন্নবী। ‘জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়’ শ্লোগান নিয়ে এবারের নিরাপদ সড়ক দিবসটি পালিত হয়েছে।
আলোচনা সভায় পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি বিমল চন্দ্র ভৌমিক বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে হলে গাড়ি চালকদের সচেতন হতে হবে। দুর্ঘটনা রোধে গাড়ি চালকের পাশাপাশি যাত্রীদেরও সচেতন থাকার আহবান জানান তিনি।
বলেন, মহা সড়কে যাতে দুর্ঘটনা না হয় সেজন্য সরকারের আধুনিক যন্ত্রপাতি ব্যবহার শুরু করেন। মহা সড়কে নিষিদ্ধ গাড়ি চলাচল করলে আধুনিক যন্ত্রপাতি দ্বারা তা চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নিবেন।


আপনার মতামত লিখুন