নিরাপদ সড়ক দিবসে সীতাকুণ্ডে সচেতনতামুলক মানববন্ধন
“আইন মেনে চলবো নিরাপদ সড়ক গড়বো” এ স্লোগানকে সামনে রেখে আজ মঙ্গলবার (২২ অক্টোবর) নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সীতাকুণ্ডের ভাটিয়ারীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
সকাল সাড়ে ১০ টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মহাসড়কের পাশে ” ভাটিয়ারী সচেতন নাগরিকবৃন্দ” এর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে একাত্না প্রকাশ করেন বার আউলিয়া হাইওয়ে থানা ওসি আবদুল আউয়াল এর নের্তৃত্বে পুলিশ সদস্যবৃন্দ।
এছাড়া অংশ গ্রহণ করে সীতাকুণ্ড ব্লাড ব্যাংক, স্বপ্নীল যুব কল্যান সোসাইটি, ক্লীন বিডি, ভাটিয়ারী একাদশ ক্লাব, ভাটিয়ারী ঝংকার ক্লাব, ভাটিয়ারী ইউপি, যায়যায়দিন ফ্রেন্ডস সোসাইটি, সীতাকুণ্ড ক্যাবল অপারেটর এসোসিয়েশন, নবারুন সংঘ,রং মেলা ফাউন্ডেশনসহ শিক্ষক, সাংবাদিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্মী ও শিক্ষার্থীসহ এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধন শেষে বক্তারা চালকদের পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থাসহ রাস্তা পারাপারের জন্য প্রয়োজনীয় ফুটওভার ব্রিজ ব্যবহার করা এবং পথচারীদেরও রাস্তা পারাপারের সময় সতর্কতা অবলম্বনের আহ্বান জানান। তারা বলেন, আমরা নিজেরা যদি সচেতন হয় তাহলে সড়ক দূর্ঘটনা অনেকাংশ কমে যাবে।
মানববন্ধন চলাকালীন সমাবেশে বক্তব্য রাখেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, সাবেক সভাপতি এম.সেকান্দর হোসাইন, সীতাকুণ্ড অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, ভাটিয়ারী ইউনিয়ন আঃলীগের সাধারণ সম্পাদক খায়রুল আজম জসিম, ইউপি সদস্য আলমগীর মাসুম, মাঈন উদ্দিন, বিজয় স্নরনী ডিগ্রী কলেজের প্রভাষক আমিনুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আরেফিন শানু, ট্রাক শ্রমিক ইউনিয়ন নেতা সেলিম উদ্দিন।
বক্তব্য রাখেন ফিরোজুল আলম, শাহরিয়ার, কাইছার আলম,ইকবাল হোসেন, আর সি দাশ রবিনস, সমাজকর্মী নুরুল আবছার প্রমুখ।


আপনার মতামত লিখুন