চট্টগ্রামে ৩৮০ নমুনা পরীক্ষায় ৮৫ জনের করোনা শনাক্ত,মোট ১২৭৫৪

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২০, ৯:৩৭ সকাল
চট্টগ্রামে ৩৮০ নমুনা পরীক্ষায় ৮৫ জনের করোনা শনাক্ত,মোট ১২৭৫৪

২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামে নতুন করে আরও ৮৫ জনের শরীরে করোনা ভাইরাসের (কোভিড-১৯) অস্তিত্ব মিলেছে। এর মধ্যে নগরে ৬৯ জন এবং উপজেলাগুলোতে ১৬ জন। এ নিয়ে চট্টগ্রামে ১২ হাজার ৭৫৪ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় উপজেলা পর্যায়ে করোনায় দুই জনের মৃত্যু হয়েছে।

চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৯৮ টি নমুনা পরীক্ষা করে ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ২১ জন এবং উপজেলায় ১ জন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৬১ টি নমুনা পরীক্ষা করে ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১০ জন এবং উপজেলায় ১ জন।

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় ল্যাবে (সিভাসু) ৮৪ টি নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ৪৪ জনের নমুনা পরীক্ষা করে ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১২ জন এবং উপজেলায় ৬ জন।

ইমপেরিয়াল হাসপাতালের ফলাফল পাওয়া যায় নি।

শেভরণ ল্যাবে ৯৩ জনের নমুনা পরীক্ষা করে ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ২৬ জন এবং উপজেলায় ৮ জন।

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবের ফলাফল পাওয়া যায় নি।

রবিবার (১৯ জুলাই) সকালে গতকালের চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের ছয় ল্যাব এবং কক্সবাজারে ৩৮০ টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ৮৫ জন। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ১২৭৫৪ জন। এর মধ্যে নগরে ৮৮৯২ জন এবং উপজেলায় ৩৮৬২ জন।

উপজেলা ভিত্তিক পজিটিভ তথ্য : আনোয়ারা ১, পটিয়া ১, বোয়ালখালী ১, রাউজান ৬, ফটিকছড়ি ৬ এবং হাটহাজারী ১ জন।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ২২৩ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ১৫৭ এবং উপজেলায় ৬৬ জন। এছাড়া নতুন ২৭ জন সহ এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫২৪ জন।

২৪ ঘণ্টা/এম আর

Feb2
Feb2