হালিশহরে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার
চট্টগ্রাম মহানগরীর হালিশহরের রহমানবাগ আবাসিক এলাকার একটি ভবন থেকে অজ্ঞাত ২৫ বছরের এক তরুণীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় পুলিশ লাশটি উদ্ধার করেছেন বলে জানান হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।
ওসি রফিকুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে ২৫ বছরের ওই তরুণীকে কেউ গলায় কাপড় প্যাঁচিয়ে হত্যা করেছে।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লাশের পোস্ট মর্টেম রির্পোট পাওয়ার পর বাকিটা জানা যাবে।
২৪ ঘণ্টা/এম আর


আপনার মতামত লিখুন