এক দিনে করোনায় আরও ৪২ জনের মৃত্যু,শনাক্ত ২৯৯৫
২৪ ঘণ্টা ডট নিউজ: বৈশ্বিক মহামারী প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) দেশে ২৪ ঘণ্টায় নতুন করে ২৯৯৫ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট দুই লাখ ৬৬ হাজার ৪৯৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলো বাংলাদেশে।
এছাড়া ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ৪২ জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩৫১৩ জন।
বুধবার (১২ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৫৩১৭ টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৪৭৫১ টি। এছাড়া নতুন করে ১১১৭ জন সহ মোট সুস্থ হয়েছেন ১৫৩০৮৯ জন। মৃত্যুবরণ করা ৪২ জনের মধ্যে ৩৩ জন পুরুষ ও ৯ জন মহিলা।
করোনায় মোট মৃতের ৩ হাজার ৫১৩ জনের মধ্যে দুই হাজার ৭৮২ জন পুরুষ (৭৯ দশমিক ১৯ শতাংশ) এবং নারী ৭৩১ জন (২০ দশমিক ৮১ শতাংশ)।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মৃত ৪২ জনের মধ্যে বিশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব দুজন, চল্লিশোর্ধ্ব চারজন, পঞ্চাশোর্ধ্ব ১১ জন এবং ষাটোর্ধ্ব ২৪ জন রয়েছেন।
বিভাগীয় পরিসংখ্যানে দেখা গেছে, মৃত ৪২ জনের মধ্যে ঢাকা বিভাগে ২৭ জন, চট্টগ্রামে ৩, খুলনায় ৩, বরিশালে একজন, সিলেটে ৪, রংপুরে ২ এবং ময়মনসিংহ বিভাগে ২ জন রয়েছেন।
২৪ ঘণ্টা/এম আর



আপনার মতামত লিখুন