করোনায় ২৪ ঘণ্টায় ৩২ জনের মৃত্যু, শনাক্ত ২০২৪
২৪ ঘণ্টা ডট নিউজ: বৈশ্বিক মহামারী প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) দেশে ২৪ ঘণ্টায় নতুন করে ২০২৪ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট দুই লাখ ৭৬ হাজার ৫৪৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলো বাংলাদেশে।
এছাড়া ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ৩২ জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩৬৫৭ জন।
রবিবার (১৬ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৩১৫ জন। মোট সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৫৮ হাজার ৯৫০ জন।
সারাদেশে সরকারি ও বেসকারি ব্যবস্থাপনায় ৮৭টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৯ হাজার ৬৩৬টি। নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ১৮টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১৩ লাখ ৫১ হাজার ৬৬৬টি।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সবশেষ ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৫ জন ও নারী ৭ জন।
এই সময়ে শনাক্তের হার ২০ দশমিক ২০ ভাগ। মোট শনাক্তের হার ২০ দশমিক ২৪ ভাগ।
দেশে প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এর ১০ দিন পর দেশে প্রথম মৃত্যু হয় কোভিড-১৯ এ।
গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে করোনা ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী। এই ভাইরাস বিশ্বের ২১৩ টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এটিকে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
২৪ ঘণ্টা/এম আর


আপনার মতামত লিখুন