করোনায় ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৪৬ জনের, শনাক্ত ২২৬৫

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২০, ৪:০৬ বিকাল
করোনায় ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৪৬ জনের, শনাক্ত ২২৬৫

২৪ ঘণ্টা ডট নিউজ: বৈশ্বিক মহামারী প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) দেশে ২৪ ঘণ্টায় নতুন করে ২২৬৫ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট দুই লাখ ৯২ হাজার ৬২৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলো বাংলাদেশে।

এছাড়া ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩৯০৭ জন।

শনিবার (২২ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৩৫৬টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ২৬৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মোট শনাক্ত ২ লাখ ৯২ হাজার ৬২৫। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৯ দশমিক ৯৫ শতাংশ।

এই সময়ে দেশে আরও ৪৬ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া রোগীদের মধ্যে ৩৬ পুরুষ ও নারী ১০ জন। এ নিয়ে দেশে মোট ৩ হাজার ৯০৭ জন কোভিড রোগীর মৃত্যু হলো। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৯৫২ জন এবং মোট সুস্থ ১ লাখ ৭৫ হাজার ৫৬৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬০ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৩৪ শতাংশ।

২৪ ঘণ্টা/এম আর

Feb2
Feb2