শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সাথে চুয়েট ভিসি’র সৌজন্য সাক্ষাৎ
নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম) : শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।
৩০ আগস্ট (রবিবার) সকালে নগরীর চশমা হিলে শিক্ষা উপমন্ত্রীর বাসভবনে দ্বিতীয় মেয়াদে চুয়েটের ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ পাওয়ার পরে এই সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় চুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ চট্টগ্রাম কেন্দ্রের কাউন্সিল মেম্বার প্রকৌশলী সাঈদ ইকবাল পারভেজ, কাউন্সিল মেম্বার প্রকৌশলী ইফতেখার আহমেদ, কাউন্সিল মেম্বার সাঈফুদ্দিন মোহাম্মদ ফোরকার চৌধুরী, কাউন্সিল মেম্বার গোলাম কিবরিয়া শাকিল উপস্থিত ছিলেন।
২৪ ঘণ্টা/এম আর


আপনার মতামত লিখুন