আ জ ম নাছির উদ্দীন শিক্ষা পরিষদ মেধাবৃত্তির ৩য় আসরের জন্য ৬ হাজার ফর্ম
মেয়র আজম নাছির উদ্দীন শিক্ষা পরিষদ মেধাবৃত্তি পরীক্ষা ২০১৯ এর তৃতীয় বর্ষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য ফরম বিতরণ শুরু হয়েছে চলতি মাসের শুরু থেকে। ফর্ম বিতরণ চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত।
মেধা বৃত্তি পরীক্ষায় প্রথম বার ১১শ ছাত্র-ছাত্রী এবং দ্বিতীয় বছর প্রায় ৪ হাজার ছাত্র ছাত্রী অংশগ্রহণ করেন।
আগামী ২৭ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে। তৃতীয় থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীরা এ মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এ বছর এ মেধাবৃত্তি পরীক্ষায অংশগ্রহণের জন্য ৬ হাজার ফর্ম বিতরণ করার তথ্য জানিয়েছেন আ,জ,ম নাছির উদ্দীন শিক্ষা পরিষদের প্রধান প্রতিষ্ঠাতা ফয়সাল বাপ্পী।
তিনি বলেন, ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, মেয়র আজম নাছির উদ্দীন শিক্ষা পরিষদ মেধাবৃত্তি পরীক্ষা বিগত ২০১৭ সাল থেকে শুরু হয়। গত দু বছর শিক্ষার্থীদের কাছ থেকে যথেষ্ট সারা পেয়েছি। গত বছর প্রায় চার হাজার শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেছে। ফলে এবার আরো ৬ হাজার ছাত্র-ছাত্রীর অংশগ্রহণ নিশ্চিত করতে ফরম ছাড়া হয়েছে।

চাঁদগাও থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক ফয়সাল বাপ্পী আরো বলেন, দেশ গঠনে শিক্ষার কোন বিকল্প নেই। আর শিক্ষার জন্য দেশের শিশুদের মেধা বিকাশের প্রচুর সুযোগ করে দিতে হবে। শিশু-কিশোরদের শিক্ষার কথা ভেবে আমি এই উদ্যেগটা নেওয়া হয়েছে যা বাংলাদেশে প্রথম।
উল্লেখ্য : বাংলাদেশে কোন মেয়রের নামে এমন একটি শিক্ষা বৃত্তি চালু করা হয় যা দেশে এটাই প্রথম। ১০০ নাম্বারের পরীক্ষাটি যেদিন অনুষ্ঠিত হবে সেদিনই ফলাফল ঘোষণা করা হবে। এ পরীক্ষার বিশেষ সুবিধা হলো যারা অংশগ্রহণ করবে তারা উপহার পাবে।
তাছাড়া প্রতিবছর একটি ম্যাগাজিন এবং ডকুমেন্টারি প্রকাশিত হয় যেখানে ছাত্র- ছাত্রী, শিক্ষক ও ভিবিন্ন স্বনামধন্য লেখকদের লিখা নেওয়া হয়। এবারের ম্যাগাজিনটি বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে উৎসর্গ করা হবে।


আপনার মতামত লিখুন