খুঁজুন
, ,

এমপিওভুক্ত রাউজানের ৪ শিক্ষা প্রতিষ্ঠান : শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা খুশি

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 24 October, 2019, 8:01 pm
এমপিওভুক্ত রাউজানের ৪ শিক্ষা প্রতিষ্ঠান : শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা খুশি

রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর প্রচেষ্টায় উপজেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছে।

প্রতিষ্ঠানগুলো হলো, রাউজান ইউনিয়নের মোহাম্মদপুর মহিউল উলুম দাখিল মাদ্রাসা, পূর্ব গুজরা ইউনিয়নের আধারমানিক ইসলামিয়া দাখিল মাদ্রাসা, নোয়াপাড়া ইউনিয়নের দক্ষিণ নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় ও নোয়াজিশপুর ইউনিয়নের ইউনুচ আলমাস স্কুল এন্ড কলেজ।

এ চারটি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষা মন্ত্রী ড, দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, রাউজানে সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিচালনা কমিটি, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষার্থীসহ রাউজানের আপামর মানুষ।

রাউজান মোহাম্মদপুর মহিউল উলুম দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মুসলেহ উদ্দিন মুহাম্মদ বদরুল ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, আল্লাহর দরবারে আমরা অশেষ শোকরিয়া আদায় করছি। সেই সাথে যার সার্বিক প্রচেষ্টায় আমাদের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হলো রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর প্রতি এই এলাকার মানুষ আজীবন কৃতজ্ঞ থাকবে।

তিনি বলেন, ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত এই দ্বীনি শিক্ষা প্রতিষ্টানটি অনেক আর্থিক দৈন্যদশার মাঝেও ১৭ জন শিক্ষক নিয়ে পরিচালিত হয়ে আসছিল। এই প্রতিষ্ঠানে বর্তমানে ৩০০ শিক্ষার্থী অধ্যায়নরত। এমন একটি খুশির সংবাদ শোনার জন্য আমরা যুগ যুগ ধরে অপেক্ষমান ছিলাম। বঙ্গবন্ধু কন্যা আমাদের দীর্ঘদিনের লালিত স্বপ্নপূরণ করলেন।

মাদ্রাসাটি এমপিওভুক্ত হওয়ায় রাউজান ইউপি চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরুর নেতৃত্বে স্থানীয় নেতা-কর্মীরা সাংসদকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আধারমানিক ইসলামিয়া দাখিল মাদ্রাসা এমপিওভুক্ত হওয়ায় সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পূর্ব গুজরা ইউপি চেয়ারমান মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদ ও প্যানেল চেয়াম্যান দিদারুল আলম।

বুধবার (২৩ অক্টোবর) গণভবনে ২ হাজার ৭শ ৩০ শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেল উপস্থিত ছিলেন।

নতুন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-৮ম) ৪শ ৩৯টি, মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-১০ম) ৯শ ৯৪টি, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একাদশ থেকে দ্বাদশ ৬৮টি, কলেজ একাদশ থেকে দ্বাদশ ৯৩টি, ডিগ্রি কলেজ (১৩শ-১৫শ) ৫৬টি, মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠান দাখিল ৩শ ৫৭টি, আলিম ১শ ২৮টি, ফাজিল ৪২টি, কামিল ২৯টি। কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান কৃষি ৬২, ভোকেশনাল ১শ ৭৫ এবং এইচএসসি (বিএম) ২শ ৮৩টি।

৩শ ৫৭টি দাখিল মাদ্রাসার মধ্যে তালিকায় ৩শ ৩ নাম্বারে রয়েছে মোহাম্মদপুর মহিউল উলুম দাখিল মাদ্রাসা, ৩শ ৪ নাম্বারে আধারমানিক ইসলামিয়া দাখিল মাদ্রাসা এবং মাধ্যমিক বিদ্যালয়ে মধ্যে ৪শ ২ নাম্বারে দক্ষিণ নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় ও ৪শ ৪ নাম্বারে ইউনুচ আলমাস স্কুল এন্ড কলেজের নাম রয়েছে।

Feb2
Feb2

দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 6 September, 2026, 1:46 pm
দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও একটি পরিচ্ছন্ন, বাসযোগ্য পরিবেশ রেখে যেতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ সচিবালয়ে রাজধানী ঢাকার চারপাশের নদ-নদীর দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ, সংরক্ষণ ও ব্যবস্থাপনা, নাব্যতা নিশ্চিতকরণ এবং বৃত্তাকার নৌপথের উন্নয়নসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা সভায় এই আহ্বান জানান প্রধানমন্ত্রী।

সভায় বুড়িগঙ্গা, তুরাগ, ধলেশ্বরী, বালু ও শীতলক্ষ্যা নদী এবং তৎসংলগ্ন খাল ও ড্রেনের দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ, নদ-নদীর নাব্যতা ও পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা এবং ঢাকার চারপাশে বিদ্যমান বৃত্তাকার নৌপথের উন্নয়নসংক্রান্ত কার্যক্রমের সার্বিক বিষয় পর্যালোচনা করা হয়।

এ পর্যন্ত গৃহীত পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোর মধ্যে যথাযথ সমন্বয় নিশ্চিত করে কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, নিজেদের পাশাপাশি পরবর্তী প্রজন্মের জন্যও দূষণমুক্ত নদী ও একটি বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার চেষ্টা করতে হবে। এ জন্য শুধু সরকারি নির্দেশনার জন্য অপেক্ষা করলে হবে না, ব্যক্তিগত দায়িত্ববোধ থেকেও কাজ করতে হবে।

সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং বাংলাদেশ নৌবাহিনীর কমান্ডার ঢাকা নৌ অঞ্চল রিয়ার অ্যাডমিরাল আব্দুল্লাহ-আল-মাকসুসসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিব, ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আমিনবাজারে পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 6 September, 2026, 9:26 am
আমিনবাজারে পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা

ঢাকার সাভারের আমিন বাজারে পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) এক সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার রাত ৮টার দিকে সাভারের আমিনবাজার বরদেশি এলাকায় এসবির এসআই সদস্য আলতাফ হোসেনকে (৫৮) কয়েকজন মিলে পিটিয়ে মেরে ফেলে। এসবির ঢাকার মালিবাগ জোনে কর্মরত ছিলেন তিনি।

এসময় তার ছোট ছেলে আরিফুল ইসলামও (২৬) গুরুতর আহত হয়েছেন।

সাভার মডেল থানার ওসি মো. সাইফুল আলম বলেন, তারা ঘটনাস্থলে আছেন। বিস্তারিত পরে জানাতে পারবেন।

প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ বলছে, সাভার থানাধীন আমিনবাজার বড়দেশি মদিনা হাউজিং এলাকায় গেঞ্জি ফ্যাক্টরির সামনে একটি প্রাইভেট কার রাখাকে কেন্দ্র করে ১০-১৫ জনের হামলার শিকার হন পুলিশ সদস্য আলতাফ ও তার ছোট ছেলে আরিফ।

পরে তাদের রাত সাড়ে ৯টার দিকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা বলেন, আলতাফকে হোসেনকে মৃত আনা হয়েছে।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, গাড়ি পার্কিং নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিজ বাসার কাছেই হামলার শিকার হন পুলিশের ওই এসআই।

তিনি বলেন, একটি প্রাইভেট কার রাখা নিয়ে দুই পক্ষের ঝামেলা মেটাতে গিয়েই হামলার শিকার হন ওই এসআই এবং তার ছেলে।

এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

নিহত আলতাফ সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সাধুপাড়া গ্রামের প্রয়াত জুরাইন আলী শেখের ছেলে। তিনি পরিবার নিয়ে সাভারের আমিনবাজারের বড়দেশি মদিনা সিটি এলাকায় বসবাস করতেন।

এসবির সাভার জোনের এএসআই মাসুদ রানা বলেন, সাভারের আমিনবাজরে নিহত আলতাফের জায়গা আছে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানার চেষ্টা চলছে।

দেশের যেকোনো সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 5 September, 2026, 8:11 pm
দেশের যেকোনো সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের যেকোনো সংকটকালে দেশের মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে। নেতাকর্মীদের নিয়ে কাজ করে অতীতের বিভিন্ন সংকট মোকাবিলা করা হয়েছে।

তিনি বলেন, বর্তমানে দেশের সবচেয়ে বড় সমস্যা জ্বালানি সংকট। আমরা তা অস্বীকার করছি না। তবে বৈশ্বিক কারণেই এই সংকট তৈরি হয়েছে। তারপরও ভবিষ্যতে এ ধরনের সমস্যায় যাতে পড়তে না হয়, সে জন্য মহাপরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর খামারবাড়ীতে কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

তারেক রহমান বলেন, ‘আপনারা জানেন, অতীতে দেশ কীভাবে চলেছে? মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছিল। অর্থনৈতিক ভিত্তি দুর্বল করে দেওয়া হয়েছিল। তাই অতীতের মতো বিগত নির্বাচনেও জনগণ বিএনপিকে সংখ্যাগরিষ্ঠ আসনে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দিয়েছে।’

তিনি বলেন, ক্ষমতায় আসার পর একটি ভঙ্গুর অর্থনীতি পাওয়া গেছে। যুদ্ধের কারণে জ্বালানি ও বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে। তবে অচিরেই এই সংকটের সমাধান হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।