খুঁজুন
, ,

জিয়াউর রহমান দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছিলেন: বক্কর

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 4 September, 2020, 8:07 pm
জিয়াউর রহমান দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছিলেন: বক্কর

চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, বিএনপির গণমানুষের আস্থার ও বিশ্বাসের জায়গা। জিয়াউর রহমান দেশের ক্লান্তিলগ্নে বিএনপি প্রতিষ্ঠাতা করে মানুষের মৌলিক অধিকার ও বহুদলীয় গণতন্ত্রের ধারার প্রবর্তন করেছেন। শেখ মুজিবুর রহমান যেখানে এক দলীয় বাকশাল কায়েম করে লুটের রাজ্যে সদ্য স্বাধীন দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছেন, সেখানে জিয়াউর রহমান ১৯দফা কর্মসূচির আলোকে সারাদেশে চষে বেড়িয়ে খাদ্য স্বয়ংপূর্ণ একটি আধুনিক রাষ্ট্র হিসাবে বিশ্বের দরবারে মাথা উচু করেছেন। যার কারণে তিনি অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশের জনগণের নেতা হয়েও হয়ে উঠেছিলেন বিশ্ব নেতা।

তিনি আজ শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৭নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএনপি আয়োজিত মিলাদ মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, ১৯৭১ সালে আওয়ামীলীগ নেতারা যখন প্রাণভয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন, দেশ যখন অবিভাবকহীন হয়ে পড়ে তখনই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জিয়াউর রহমান দেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে অভিভাবকহীন দেশের অবিভাবক হয়ে উঠেন।

মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে আওয়ামীলীগ সরকারের যে অপবাখ্যা, ইতিহাস বিকৃতি তার জবাব তরুণ প্রজন্ম তাদের দিবে, শুধু সময়ের অপেক্ষা। জিয়াউর রহমানকে খাটো করতে গিয়ে এখন আওয়ামীলীগ সরকার ও নেতারা মুক্তিযুদ্ধকে ও মুক্তিযুদ্ধের ইতিহাসকে খাটো করছেন। ইতিহাস বিকৃতকারী আওয়ামীলীগ সরকারের কাছে এখন ক্ষমতায় মুখ্য বিষয় হিসাবে পরিণত হয়েছে। যার কারণে মানুষের চাহিদার কোন মূল্য তাদের নেই। ক্ষমতায় টিকে থাকার জন্য তারা দেশের শাসন ব্যবস্থা থেকে শুরু করে সর্বক্ষেত্রে মিথ্যার আশ্রয় নিচ্ছে।

ওয়ার্ড বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফয়েজুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মনজু মিঞার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সহসভাপতি নাজিমুর রহমান।

এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি কামাল উদ্দীন সর্দার, সহসভাপতি শহীদ হোসেন, আবুল হাশেম, যুগ্ম সম্পাদক ইসকান্দর মির্জা, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানন মোস্তাফা, বিএনপি নেতা মো. হেলাল, জাকির হোসেন, জাহাঙ্গীর আলম, গোলাম শফি দুুলু, সেকান্দর কোম্পানী, ডা. সিরাজ, যুবদল নেতা ওসমান গণি সিকদার, জাহাঙ্গীর আলম বাঁচা, বজল আহমদ, তাজ উদ্দীন, মো. বারী সুমন, কাইয়ুম হোসেন কিরণ, আকতার হোসেন, আবদুল্লাহ আল আজাদ, শফি রানা, রাজিব উদ্দীন, মো. সোহেল, রনি আহমদ, মো. আবদুর রব, মো. সোহাগ, মো. কাউসার, মো. সাইফুল, মো. এনাম, মো. সুমন ও মো. আলমগীর।

আলোচনা সভার আগে শেখ দেওয়ান আলী সওদাগর জামে মসজিদের খতিব মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া পরিচালনা করেন। মোনাজাতে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শারীরিক সুস্থতা ও রোগমুক্তি কামনা করেন।

২৪ ঘণ্টা/এম আর

Feb2
Feb2

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 22 August, 2026, 4:11 pm
ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) সংসদ সচিবালয় এ সংক্রান্ত চিঠি নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠিয়েছে।

চিঠিতে বলা হয়, বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচনী এলাকা ৩, ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত (২১ আগস্ট, শুক্রবার) রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করায় ওই আসনটি সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী তার কার্যভার গ্রহণের তারিখ থেকে শূন্য হলো। বিজ্ঞপ্তিটি অবিলম্বে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশের জন্য সরকারি মুদ্রণালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া শূন্য হওয়া আসনটিতে উপ-নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রজ্ঞাপনের অনুলিপি নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব বরাবর পাঠানো হয়েছে।

একইসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, স্পিকার ও ডেপুটি স্পিকারের কার্যালয়, বিরোধীদলীয় নেতার কার্যালয়সহ সংশ্লিষ্ট সব দফতরে অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি পাঠানো হয়েছে।

এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, যেহেতু আসনটি শূণ্য ঘোষণা করা হয়েছে, এখন আমরা আইন-বিধি দেখে পরবর্তী ব্যবস্থা নেব।

৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন হবে উল্লেখ করে নির্বাচন কমিশনার বলেন, স্থানীয় সরকার নির্বাচন আসন্ন থাকায় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের জন্য বেশি সময় নেব না, দ্রুতই নির্বাচন আয়োজন করা হবে।

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 22 August, 2026, 3:52 pm
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন মন্ত্রী পরিষদের দায়িত্ব পাওয়া নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী।

শনিবার (২২ আগস্ট) বেলা ১টা ১৫ মিনিটের দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ​এম রশিদুজ্জামান মিল্লাত, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী। তবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ প্রবেশ করেন দুপুর ১টা ৫২ মিনিটে।

এদিন নতুন দুই প্রতিমন্ত্রী—হুমায়ুন কবির (পররাষ্ট্র মন্ত্রণালয়) ও মোহাম্মদ শামীম কায়সার লিংকন (ধর্ম মন্ত্রণালয়) শ্রদ্ধা জানাতে যান। তারা বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান।

এ সময় পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন তারা। শ্রদ্ধা নিবেদন শেষে তারা জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

সাভারের জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপকৌশলী আনোয়ার হোসেন আনু বলেন, চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী সাভারের জাতীয় স্মৃতিসৌধে এসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করলে সাধারণ জনগণদের জন্য স্মৃতিসৌধ প্রাঙ্গণ উন্মুক্ত করা হবে বলে জানান তিনি।

শরিফুলের ৬ উইকেটে আশা বাঁচিয়ে দিন শেষ করল বাংলাদেশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 22 August, 2026, 3:23 pm
শরিফুলের ৬ উইকেটে আশা বাঁচিয়ে দিন শেষ করল বাংলাদেশ

ডারউইন টেস্টে হাসান মাহমুদের পর এবার ম্যাকাই টেস্টে জ্বলে উঠলেন চোট থেকে ফেরা পেসার শরিফুল ইসলাম। অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে নেমেই ক্যারিয়ারসেরা বোলিং ফিগার পেয়ে গেলেন বাঁ-হাতি এই পেসার। গড়লেন বাংলাদেশের হয়ে দ্বিতীয় দ্রুততম ফাইফারের রেকর্ড।

এই ম্যাচে নামার আগে টেস্টে শরিফুলের সেরা বোলিং ফিগার ছিল ২৮/৩। এছাড়া এক টেস্টের দুই ইনিংসে মিলিয়ে ৫৬/৫ ছিল তার সেরা বোলিং। অজিদের বিপক্ষে আজ দুটিই ছাড়িয়ে গেলেন শরিফুল। ৮.৫ ওভারে ফাইফার পূর্ণ করা এই পেসার ইতোমধ্যে ৬ উইকেট (এখন পর্যন্ত ফিগারটা- ৩৪/৬) শিকার করেছেন।

অবশ্য বাংলাদেশি বোলারদের মধ্যে দ্রুততম ৫ উইকেট শিকারের রেকর্ডটা এখনও বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামের দখলে আছে। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে তিনি মাত্র ৬.৫ ওভারেই ফাইফার নিয়েছিলেন। একই কীর্তি গড়তে আরও দুই ওভার বাড়তি লেগেছে শরিফুলের।

স্বভাবতই টেস্ট ক্রিকেটে বাংলাদেশের এই গতিতারকা প্রথমবার ৫ উইকেটের দেখা পেলেন। একইসঙ্গে অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিতীয় পেসার হিসেবে ৫ উইকেট পেলেন তিনি। আগের টেস্টেই প্রথম ৫ উইকেট ছিল হাসান মাহমুদের। তিনিও শিকার বাগিয়েছিলেন ৬টি উইকেট। ম্যাকাই টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ৮ উইকেটের ৬টিই গেছে শরিফুলের পকেটে।

এর আগে ব্যাটিংয়ে দারুণ বিপর্যয়ে পড়ে মাত্র ৬৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। অজি গতিতারকা মিচেল স্টার্ক নেন ৬ উইকেট। নিজেদের প্রথম ইনিংসে নামা স্বাগতিকদের ২৬ রানে প্রথম ধাক্কাটা দেন তাসকিন আহমেদ। দলীয় ৪৩ রানে ট্রাভিস হেডকে ইনসাইড এজে বোল্ড করে সেই দলে যোগ দেন শরিফুল। একই ওভারে বোল্ড করেন মার্নাস লাবুশেনকে। এরপর শরিফুল একে একে ফিরিয়েছেন স্টিভ স্মিথ, ব্যু ওয়েবস্টার, প্যাট কামিন্স ও স্টার্ককে।

এর মধ্যদিয়ে শেষ হয়েছে ম্যাকাই টেস্টের প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ। দিনের শুরুতে মাত্র ৬৪ রানে অলআউট হয় টাইগাররা। তবে দিনের শেষদিকে শরিফুলের ৬ উইকেট শিকারের মাধ্যমে ম্যাচে টিকে রইল বাংলাদেশ।