রাউজানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ৩য় শ্রেণীর কর্মচারী পরিষদের আহবায়ক কমিটি গঠিত
রাউজান(চট্টগ্রাম) প্রতিনিধি : বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ৩য় শ্রেনি কর্মচারী পরিষদ রাউজান উপজেলা আহবায়ক কমিটি গঠনের লক্ষ্যে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর)
দুপুরে উপজেলার গহিরা ডিগ্রী কলেজের এ বি এম ফজলে করিম চৌধুরী অডিটোরিয়ামে জেলা সমন্বয়ক বিজয় বিশ্বাসের সভাপতিত্বে ও সসাংবাদিক মাওলানা এম বেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌর প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ।
উদ্বোধক ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মুহাম্মদ তারেকুর রহমান। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আদনান।
অতিথি ছিলেন রাউজান প্রেসক্লাবের সভাপতি, দৈনিক সমকাল প্রতিনিধি সাংবাদিক শফিউল আলম, সহ সভাপতি, দৈনিক ভোরের দর্পণ প্রতিনিধি নেজাম উদ্দিন রানা, সাংবাদিক সাজ্জাদ হোসেন।
মতবিনিময় সভায় রাউজানের এমপিওভুক্ত স্কুল,কলেজ,মাদ্রাসার ৩য় শ্রেণির কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
পরে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে আহবায়ক কমিটির নাম ঘোষণা করা হয়।
২৪ ঘণ্টা/এম আর


আপনার মতামত লিখুন