খুঁজুন
শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

রাউজানে প্রবীণ রাজনীতিবিদ শফিকুল ইসলাম চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯, ৪:৩১ অপরাহ্ণ
রাউজানে প্রবীণ রাজনীতিবিদ শফিকুল ইসলাম চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত

চট্টগ্রামের রাউজানে প্রবীণ রাজনীতিবিদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, সাবেক মেয়র মরহুম আলহাজ্ব শফিকুল ইসলাম চৌধুরী বেবী’র তৃতীয় মৃত্যুবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) মরহুমের পরিবারের পক্ষ থেকে নিজ বাড়ি রাউজানের ছিটিয়াপাড়ায় খতমে কোরআন, দোয়া ও মিলাদ, এবং মেজবানের আয়োজন করা হয়।

এছাড়া রাউজান উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, মহিলা আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের উদ্যোগে মুন্সিরঘাটাস্থ উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে সকাল দশ ঘটিকায় এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত ) এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি।

প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম।

বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলহাজ্ব আবুল কালাম আজাদ, রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানম মিনা।

রাউজান উপজেলা আওয়ামীলীগের সি.সহ-সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক বশির উদ্দিন খানের সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন নুরুল আবছার, অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, জানে আলম জনি, আলমগীর আলী, জমির উদ্দিন পারভেজ, রাউজানের ইউপি চেয়ারম্যানবৃন্দ, আহসান হাবিব চৌধুরী, তপন দে, জিল্লুর রহমান মাসুদ, অনুপ চক্রবর্তীসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

মরহুমের পারিবারিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ক্রীড়া সংগঠক তরফদার রুহুল আমিন, রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, রাউজান থানার অফিসার ইনচার্জ কেফায়েত উল্লাহ, উত্তর জেলা আওয়ামীলীগ নেতা ইউনুচ গণি চৌধুরী, জসিম উদ্দিন শাহ, নাজিম উদ্দিন মুহুরী, ফটিকছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় আগত অতিথিদের বরণ করে নেন মরহুম শফিকুল ইসলাম চৌধুরীর পুত্র সাইফুল ইসলাম চৌধুরী রানা ও আরিফুল ইসলাম চৌধুরী সোহেল।

প্রধান অতিথি সাংসদ ফজলে করিম চৌধুরী বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে শফিকুল ইসলাম চৌধুরী বেবী নীতি ও আদর্শের উপর অবিচল থেকে দলীয় নেতা-কর্মীসহ সর্বস্থরের মানুষের ভালোবাসার পাত্র হয়ে উঠেছিলেন। তিনি তার কর্মের মাঝেই চিরজাগরুক থাকবেন।

উল্লেখ্য প্রবীণ এই রাজনীতিবিদ ২০১৬ সালের ২৭ অক্টোবর বৃহস্পতিবার ভোর ছয়টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Feb2

তারেক রহমানকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ণ
তারেক রহমানকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জোরালো বিজয়ের পর দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় তিনি তারেক রহমানের প্রতি উষ্ণ অভিনন্দন জানান এবং বিএনপিকে বিজয়ের জন্য শুভেচ্ছা জানান। একই সঙ্গে বাংলাদেশের জনগণকে সফলভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য অভিনন্দন জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী।

বার্তায় শাহবাজ শরিফ বলেন, তিনি বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করছেন, যাতে দুই দেশের ঐতিহাসিক ও ভ্রাতৃপ্রতিম বহুমাত্রিক দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা যায়। পাশাপাশি দক্ষিণ এশিয়া ও এর বাইরেও শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের যৌথ লক্ষ্য এগিয়ে নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

তার এই বার্তা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ভবিষ্যৎ গতিপথে বিশেষ গুরুত্বপূর্ণ। বিশেষ করে, প্রায় একই সময় দেওয়া পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির অভিনন্দন বার্তাটিতেও সম্পর্ক জোরদারের প্রত্যাশা করা হয়েছে।

আনন্দ মিছিল নয়, দেশব্যাপী দোয়া কর্মসূচি বিএনপির

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ণ
আনন্দ মিছিল নয়, দেশব্যাপী দোয়া কর্মসূচি বিএনপির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যক আসনে নিজেদের বিজয় দাবি করে দেশব্যাপী দোয়া কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার বাদ জুম’আ ঢাকাসহ সারাদেশের মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠিত হবে।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশবাসীর কল্যাণ কামনা করা হবে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনে বিজয় উপলক্ষে বিএনপির পক্ষ থেকে কোনো আনন্দ মিছিল বা সভা করা হবে না।

দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ জনগণকে দেশব্যাপী আয়োজিত দোয়া কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া সারাদেশের মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে নিজ নিজ ধর্মীয় সম্প্রদায়ের মানুষদের সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করার অনুরোধ জানানো হয়েছে।

বিএনপি ও তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন পাকিস্তানের প্রেসিডেন্ট

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ণ
বিএনপি ও তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন পাকিস্তানের প্রেসিডেন্ট

উত্সবমূখর পরিবেশে ভোটগ্রহণ শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠনের দ্বারপ্রান্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। ফলে আসন্ন সংসদে বিরোধী দল হতে যাচ্ছে জামায়াত-এনসিপি জোট। বিএনপি-নেতৃত্বাধীন জোট ৩০০ আসনের জাতীয় সংসদে ২১৩টি আসন জিতে দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। 

এনিয়ে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন।

জারদারি বলেন, পাকিস্তান বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে সমর্থন করে এবং বাণিজ্য, প্রতিরক্ষা এবং সাংস্কৃতিক বিনিময়ে সহযোগিতা জোরদার করার জন্য ইসলামাবাদ নতুন সরকারের সঙ্গে কাজ করার জন্য উন্মুখ।

পাক প্রেসিডেন্ট আরও বলেছেন, আমি আশা করি ঢাকার নতুন রাজনৈতিক পরিবেশ এই অঞ্চলজুড়ে আরও সামঞ্জস্যপূর্ণ, স্বাধীন এবং পারস্পরিক শ্রদ্ধাশীল সম্পৃক্ততা বৃদ্ধিতে অবদান রাখবে।

এর আগে এই নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৭ টা ৪৮ মিনিটে দূতাবাসে ফেসবুক পেজে এক পোস্টে এ শুভেচ্ছা জানানো হয়।

ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পোস্টে বলা হয়, ‘একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা।’

ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পোস্টে আরও বলা হয়, ‘আমাদের দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে আপনাদের সাথে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র আগ্রহী।’