বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাহাড়তলীতে ক্রেন চালক নিহত
ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০, ৩:২৪ বিকাল
নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা এলাকায় বুধবার বেলা ১২টার দিকে সিডিএ মার্কেট মোড়ে লিটন (২৫) নামে এক ক্রেন চালক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ক্রেন দিয়ে মালামাল তোলার সময় বিদ্যুৎ এর লাইনে লেগে লিটন (২৫) নিহত হয়েছে।
পাহাড়তলী থানার এসআই তৌফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে কাজ করার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে মারা যায় লিটন।
২৪ঘণ্টা/এন এম রানা



আপনার মতামত লিখুন