১৪ অক্টোবর থেকে ২২ দিন ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০, ৫:০৭ সন্ধ্যা
১৪ অক্টোবর থেকে ২২ দিন ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ

চলতি বছর ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মোট ২২ দিন ইলিশসহ সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে আগামী ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ প্রজনন ক্ষেত্রে ইলিশসহ সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ওই সময়ে সারা দেশে ইলিশ আহরণ, বিপণন, পরিবহন, ক্রয়-বিক্রয়, বিনিময় এবং মজুদও নিষিদ্ধ থাকবে।

২৪ ঘণ্টা/এম আর

Feb2
Feb2