খুঁজুন
মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে বসতবাড়িতে হামলা ভাঙচুর আহত-৩ থানায় মামলা

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০, ৪:৪৪ অপরাহ্ণ
শ্রীপুরে বসতবাড়িতে হামলা ভাঙচুর আহত-৩ থানায় মামলা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরে শ্রীপুর পৌর এলাকার বইরাগীর চালা গ্রামে বসতবাড়ি ভাঙচুর ও হামলা চালিয়ে জমি দখলের অভিযোগ উঠেছে প্রতিপক্ষদের বিরোদ্ধে।

এ সময় বসতবাড়ি ভাঙচুরে বাঁধা দেয়ায় ৩জনকে পিটিয়ে গুরুতর আহত করছে। শুক্রবার সকালে পৌর এলাকার বৈরাগীরচালা গ্রামের রাসেলের স্ত্রী ছালমা আক্তারের বসতবাড়ির প্রাচীর ভেঙে দখল নেয়ার চেষ্টা করে।

এ ঘটনায় রাসেলের স্ত্রী ছালমা আক্তার বাদী হয়ে ৩জনকে অভিযুক্ত করে শুক্রবার রাতে শ্রীপুর থানায় মামলা করেছে। বসতবাড়ি ভাঙচুরের বাঁধা দেয়ায় ভাসুর হাবীবুর রহমান খাঁন,তার স্ত্রী পেয়ারা বেগম ও মেয়ে ইয়াসমিনকে শরীরের বিভিন্ন অংশে পিটিয়ে হাত পা ভেঙ্গে দেয়। পরে স্থানীয় লোক ও পুলিশের সহযোগিতায় তাদের উদ্ধার করে প্রথমে শ্রীপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা খারাপ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেলে রের্ফাড করেন।

হামলাকারী একই এলাকার আউয়াল খানের ছেলে তৌহিদুজ্জামান বাছেদ খান, নাসির খান ও পারভেজ খান। থানার অভিযোগ ও ছালমা আক্তার জানান, স্বামী রাসেল মিয়া আমাকে রেখে দ্বিতীয় বিয়ে করে অন্য বাড়িতে বসবাস করে। আমি আমার দু-ছেলে মেয়ে নিয়ে এই বাড়িতে বসবাস করি। আমার স্বামী রাসেল মিয়া ২টি দলিল মূলে ২০১৭ সালে বাড়িসহ আমার দু ছেলে মেয়ের নামে জমি রেজি:ষ্টী করে দেন। জমি লিখে দেয়ার পর থেকে আমাদের কে বাড়ি থেকে উচ্ছেদ করার জন্য বাছেদ খাঁন ষড়যন্ত্র শুরু করে।

বৃহস্প্রতিবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। ভোরে হঠাৎ করে বাড়ির ওয়াল ভাংচুর করার শব্দ শুনতে পেয়ে উঠে পড়ি। পরে দেখি বাছেদ খান লোকজন নিয়ে ভাঙচুর করছে। আমরা চিৎকার শুরু করলে ভাসুর হাবিবুর রহমান খান আসলে তাকে লাঠি দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে ফেলে। পরে তার পরিবারে অন্য সদস্যরা এগিয়ে আসলে তাদের ওপর হামলা চালানো হয়।

পরে পুলিশকে খবর দিলে তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ বিষয়ে জানতে বাছেদ খানের সাথে দেখা করতে তার বাড়িতে গেলে তাদের কাউকে পাওয়া যায়নি। ঘটনার পর থেকে সবাই পলাতক রয়েছে।

শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন বলেন, হামলা ঘটনার বিষয়ে খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশ পাঠিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের অভিযান অব্যহত রয়েছে।

২৪ঘণ্টা/এন এম রানা/এমদাদুল হক

Feb2

মেসির জোড়া গোলে আর্জেন্টিনার জয়

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১:১৫ পূর্বাহ্ণ
মেসির জোড়া গোলে আর্জেন্টিনার জয়

রেকর্ডটা টিকে ছিল ১২ বছর। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড লিওনেল মেসি ছুঁয়েছিলেন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচেই। অস্ট্রিয়ার বিপক্ষে মেসি ছাড়িয়ে গেলেন ক্লোসাকে। বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এখন মেসি। মেসির রেকর্ড গড়া জোড়া গোলেই অস্ট্রিয়াকে ২-০ ব্যবধানে হারিয়ে গ্রুপ জে থেকে প্রথম দল হিসেবে নকআউট পর্বে পা রাখল আর্জেন্টিনা।

ম্যাচের শুরুতেই পেনাল্টি পায় আর্জেন্টিনা। সেই পেনাল্টি থেকে হতে পারত রেকর্ড। মেসি অবশ্য অপ্রতাশিতভাবে ৯ম মিনিটে পেনাল্টি মিস করেছেন। বিশ্বকাপে তিনটি পেনাল্টি মিস করায় সবচেয়ে বেশি পেনাল্টি মিসের রেকর্ডটাও মেসির নামের পাশে!

মেসি এই আক্ষেপ ঘুচিয়েছেন কিছুক্ষণ বাদেই। ৩৮ মিনিটে মেদিনার দারুণ এক অ্যাসিস্টে গোল করে সমর্থকদের উল্লাসে মাতান মেসি। ১-০ গোলে এগিয়ে থেকে হাফ টাইমে যায় আর্জেন্টিনা।

ম্যাচের দ্বিতীয়ার্ধে গোল পাচ্ছিল না দুই দলের কেউই। আর্জেন্টিনা কিছু গোলের সুযোগ পেয়েছিল। সুযোগ এসেছিল অস্ট্রিয়ার সামনেও। তবে এমির দারুণ কিছু সেভ ও আর্জেন্টিনার ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোল আসেনি।

ম্যাচের অন্তিম মুহূর্তে সমর্থকদের আনন্দে ভাসিয়ে আবারও গোল পান মেসি। এটি বিশ্বকাপে তার ১৮তম গোল। ২-০ গোলের এই জয়ে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপে সবার আগে নকআউট পর্ব নিশ্চিত করল আর্জেন্টিনা।

চীনে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ১১:১৯ অপরাহ্ণ
চীনে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় রাত পৌনে ১০টায় প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি সরকারপ্রধানের চীনে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, মালয়েশিয়ায় নির্ধারিত দ্বিপক্ষীয় কর্মসূচি ও আনুষ্ঠানিকতা শেষে এদিন স্থানীয় সময় বিকেল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে চীনের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী।

এর আগে, গত রোববার (২১ জুন) সরকারি সফরে মালয়েশিয়ায় যান তারেক রহমান। সফরকালে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হয়। দুই নেতার একান্ত ও সীমিত পরিসরের আলোচনায় বাংলাদেশের শ্রমবাজার, দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ এবং পারস্পরিক সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রাধান্য পায়। পরে উভয় দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের অংশগ্রহণে একটি বিস্তৃত বৈঠক অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গত ১৭ ফেব্রুয়ারি সরকার গঠন করে বিএনপি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক বিদেশ সফর।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ৭:৪৭ অপরাহ্ণ
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ

ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার (২২ জুন) এক আবেগঘন বক্তব্যে তিনি জানান, দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

লন্ডনের ১০ ডাউনিং স্ট্রিটের সামনে দেওয়া বক্তব্যে স্টারমার বলেন, ‘আমি যে সিদ্ধান্ত নিয়েছি, তা আমার প্রিয় দেশের স্বার্থকে সামনে রেখেই নিয়েছি। আর সেই কারণেই আমি লেবার পার্টির নেতার পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’ খবর বিবিসির।

তিনি জানান, নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া জুলাইয়ে শুরু হবে এবং সেপ্টেম্বরের মধ্যে নির্বাচিত হওয়ার কথা রয়েছে। ততদিন তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন এবং ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে কাজ করবেন।

২০২৪ সালের নির্বাচনে লেবার পার্টিকে বড় জয় এনে দিয়ে ১৪ বছরের কনজারভেটিভ শাসনের অবসান ঘটিয়েছিলেন স্টারমার। তবে ক্ষমতায় আসার পর একাধিক নীতিগত অবস্থান পরিবর্তন, দুর্বল জনসমর্থন এবং দলের অভ্যন্তরীণ অসন্তোষ তার নেতৃত্বকে চাপে ফেলে। সাম্প্রতিক স্থানীয় নির্বাচনে লেবার পার্টির হতাশাজনক ফলের পর তার ওপর পদত্যাগের চাপ আরও বেড়ে যায়।

ব্রিটিশ গণমাধ্যমের খবরে তার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে অ্যান্ডি বার্নহামের নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। তবে নতুন নেতা নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হওয়ার পরই বিষয়টি স্পষ্ট হবে।

স্টারমারের পদত্যাগ ব্রিটিশ রাজনীতিতে নতুন অনিশ্চয়তার জন্ম দিলেও তিনি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল ক্ষমতা হস্তান্তরের অঙ্গীকার করেছেন।