আজ মুম্বাই ও চেন্নাইয়ের লড়াই দিয়ে আইপিএল মহারণ শুরু
ক্রীড়া ডেস্ক: রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স ও সদ্য আন্তর্জাতিক ক্রিকেট কে বিদায় বলা এম এস ধোনির চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে আজ শনিবার থেকে মাঠে গড়াচ্ছে আইপিএলের ১৩তম আসর।
আইপিএল ইতিহাসে সফল দু দল মিলে ১২ শিরোপার ৭ টিই নিজেদের করে নিয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠান ও চিয়ার গার্ল ছাড়াই করোনা মহামারীর মধ্যে সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট আবুধাবিতে দর্শকশূন্য শেখ আবু যায়েদ স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত ৮টায়
এদিকে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স মিস করবে লাসিথ মালিঙ্গার মত ম্যাচ উইনারকে। অপরদিকে প্রায় এক বছর পর ক্রিকেটে ফেরার অপেক্ষায় আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা মহেন্দ্র সিং ধোনি।
দুই দলের সম্ভাব্য একাদশ:
মুম্বাই ইন্ডিয়ান্স: রোহিত শর্মা, কুইন্টন ডি কক, ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব, কাইরন পোলার্ড, ক্রুণাল পান্ডিয়া, হার্দিক পান্ডিয়া, ট্রেন্ট বোল্ট, নাথান কুল্টার নাইল/মিচেল ম্যাকক্লানাঘান, রাহুল চাহার, জসপ্রীত বুমরাহ ।
চেন্নাই সুপার কিংস: ফাফ ডু প্লেসিস, শেন ওয়াটসন আম্বাতি রাইডু, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি, ডোয়াইন ব্র্যাভো, ইমরান তাহির, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, পীযূষ চাওলা, , দীপক চাহার ।
২৪ঘণ্টা/এন এম রানা/রৃয়াজ


আপনার মতামত লিখুন