খুঁজুন
বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেনা কর্মকর্তা পরিচয়ে নয় বছরে ৯ বিয়ে!

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০, ১০:০৭ অপরাহ্ণ
সেনা কর্মকর্তা পরিচয়ে নয় বছরে ৯ বিয়ে!

নিজস্ব প্রতিবেদক : সামাজিক যোগাযোগ মাধ্যমে অল্প বয়সী পোশাক শ্রমিক মেয়েদের টার্গেট করে প্রতারণার অভিনব জাল বিছিয়েছিলেন বরগুনা জেলার মো. সোলায়মান (২৯) নামের এক যুবক।

আর তার পাঁতানো জালে পা দিয়েছেন এক এক করে ৯টি মেয়ে ও তাদের পরিবারের সদস্যরা। পা দেবেই না বা কেন? সব মেয়ের বাবা-মাই চাই একজন সরকারি কর্মকর্তা জামাই। সে যদি প্রশাসনের হয়তো কোন কথাই নেই।

ঠিক এমনই পরিবার গুলোকে ফাঁদে ফেলতে নিম্ন ও মধ্যবিত্ত অল্প বয়সী মেয়েদের টোপ হিসেবে এক অভিনব পন্থা রপ্ত করেন পোশাক শ্রমিক সোলায়মান।

মাত্র ৮ হাজার টাকা বেতনের পোশাক শ্রমিক হয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে কখনো আর্মি অফিসার, কখনো পুলিশ আবার কখনো নেভি অফিসারের পরিচয় দেন সোলায়মান।

আবার তার এ ভুয়া পরিচয় সহজ সরল মেয়েদের কাছে বিশ্বাস যোগ্য করতে নেট থেকে তার অবকাঠামোর সাথে মিল রেখে আর্মি/পুলিশ ও নেভির পোষাক পরিহিত অফিসারদের ছবি ডাউনলোড করে নিত। পরে তা ফটোশপ ও বিভিন্ন এডিট সফটওয়ারের মাধ্যমে মুখমন্ডলটি পরিবর্তণ করে টোপে ফেলা মেয়েদের পাঠিয়ে দিতো সোলায়মান।

প্রতারণার এ জালে পড়ে প্রথমে প্রেমিকা এবং পরে পরিবারকে রাজি করিয়ে বিয়ে পর্যন্ত গড়ায়। এভাবে তার ২৯ বছর বয়সে গত ৯ বছরে ৯ জন কিশোরীকে ফাঁদে ফেলে বিয়ে করেছে সোলায়মান।

শুধু বিয়ে করেই ক্রান্ত হয়না। তার স্ত্রীদের ভাই-বোন ও আত্মীয় স্বজনকে সরকারি চাকরি দেয়ার লোভ দেখিয়ে হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা। তাছাড়া প্রায় প্রতিটি স্ত্রীর মাধ্যমে বিভিন্ন এনজিও সংস্থার কাছ থেকে লোন নিয়ে সে টাকা নিয়ে উধাও হয়ে নতুন স্ত্রী খুঁজে নেওয়ায় ছিলো সোলায়মানের নিত্য পেশা।

অবশেষে প্রতারণার ষোলকলা পূর্ণ হলো সোলায়মানের। নবম স্ত্রীর মায়ের দায়ের করা অভিযোগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (বন্দর) বিভাগ ও পাহাড়তলী থানা পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার করা হয় সোলায়মানকে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার সময় পাহাড়তলী থানা এলাকার একটি বাসা থেকে এ প্রতারককে গ্রেফতারের পাশাপাশি তার ১৫ বছর বয়সী নবম স্ত্রীকে উদ্ধার করে তার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ।

উদ্ধার হওয়া নবম স্ত্রীর মায়ের বরাতে পুলিশ জানায়, প্রশাসনিক কর্মকর্তার পরিচয় দিয়ে ১ বছর আগে তার মেয়েকে বিয়ে করেছে সোলায়মান। যৌতুন নিয়েছে ২ লাখ টাকা। বিয়ের পরে জানতে পারে সে প্রতারক।

এ বিষয়ে মহানগর গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আবু বকর সিদ্দিক বলেন, সোলায়মানের প্রতারণার বিষয়টি সম্পর্কে তার নবম স্ত্রীর মা প্রশাসনকে প্রথম অবহিত করে। অভিযোগের ভিত্তিতে পাঁহাড়তলী থানার সহযোগীতায় গত ১৮ সেপ্টেম্বর রাতে প্রতারক সোলায়মানকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর গত ৯ বছরে ৯টি বিয়ে করে প্রতারণার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া যায় সোলায়মানের বিরুদ্ধে। এখন পর্যন্ত সোলায়মানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন নবম স্ত্রীর মা। অন্যান্য স্ত্রীর পরিবারও মামলা করবেন। এমনটাই জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।

২৪ ঘণ্টা/এম আর

Feb2

সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে মার্কেট-শপিংমল

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬, ৮:২৯ অপরাহ্ণ
সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে মার্কেট-শপিংমল

দেশের সামগ্রিক বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রম আরও জোরদার ও কার্যকর করতে রাজধানী ঢাকাসহ সারা দেশের সব শপিংমল, বিপণিবিতান, মার্কেট ও খুচরা দোকানপাট আবারও প্রতিদিন সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার কঠোর নির্দেশ দিয়েছে সরকার। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের ব্যবসা-বাণিজ্যের প্রসার ও ক্রেতাদের সুবিধার্থে সাময়িকভাবে খোলা রাখার যে বিশেষ সময়সীমা দেওয়া হয়েছিল, তার মেয়াদ শেষ হওয়ায় আজ সোমবার (১ জুন) থেকে নতুন করে এই নির্দেশনা পুরো দেশে কার্যকর করা হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে এ-সংক্রান্ত একটি জরুরি সরকারি আদেশ জারি করা হয়েছে। এই বিশেষ নির্দেশনাটি অনতিবিলম্বে মাঠপর্যায়ে বাস্তবায়নের জন্য দেশের সব সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের (ডিসি) কাছে সরকারি চিঠি পাঠানো হয়েছে।

বিদ্যুৎ বিভাগের আদেশে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে, এর আগে দেশের বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখতে শপিংমল, মার্কেট ও দোকানপাট সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত সফলভাবে কার্যকর ছিল। তবে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্যবসা-বাণিজ্যের বিপুল পরিধি ও সাধারণ মানুষের কেনাকাটার সুবিধার্থে সাময়িকভাবে সেই সময়সীমা বৃদ্ধি করে রাত ১০টা পর্যন্ত করা হয়েছিল।

নতুন নির্দেশনায় জানানো হয়েছে, ঈদ উৎসব ও উৎসব-পরবর্তী বিশেষ সুবিধার নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ায় ১ জুন থেকে আবারও সরকারের আগের মূল সিদ্ধান্তটি পুনর্বহাল করা হলো। এর ফলে এখন থেকে রাত ১০টার পরিবর্তে দেশের সব ধরণের ছোট-বড় শপিংমল, সুপার শপ, মার্কেট ও কাঁচাবাজারকে ঠিক সন্ধ্যা ৭টার মধ্যে তাদের সব ধরণের বাণিজ্যিক কার্যক্রম সম্পূর্ণ শেষ করতে হবে।

বিদ্যুৎ ব্যবহারে সর্বোচ্চ অপচয় রোধ ও সাশ্রয় নিশ্চিত করতে শপিংমলের পাশাপাশি আরও কিছু কড়া বিধিনিষেধ আরোপ করেছে বিদ্যুৎ বিভাগ। নতুন আদেশ অনুযায়ী, দেশের সব ধরনের বাণিজ্যিক বিলবোর্ড ও বিজ্ঞাপনের ডিজিটাল আলোকসজ্জা প্রতিদিন সন্ধ্যা ৭টার মধ্যেই বাধ্যতামূলকভাবে বন্ধ করতে হবে।

এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে চলমান ও অনুষ্ঠিতব্য স্থানীয় মেলা, জাতীয় বাণিজ্য মেলা এবং যেকোনো ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠান বা কনসার্টও সন্ধ্যা ৭টার মধ্যে সম্পূর্ণ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিদ্যুৎ বিভাগ সংশ্লিষ্ট সব প্রশাসনিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষকে এই নির্দেশনাটি শতভাগ বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার বিশেষ অনুরোধ জানিয়েছে।

তোফায়েল আহমেদ মারা গেছেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬, ৫:১১ অপরাহ্ণ
তোফায়েল আহমেদ মারা গেছেন

প্রবীণ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন। আজ (সোমবার) বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

তোফায়েল আহমেদের জামাতা ডা. তৌহিদুজ্জামান তুহিন মৃত্যুর খবরটি নিশ্চিত করে বলেন, বিকেল ৪টায় তোফায়েল আহমেদ চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

বর্ষীয়ান এ রাজনীতিবিদ দীর্ঘদিন প্যারালাইজডসহ অন্যান্য শারীরিক সমস্যায় ভুগছিলেন। গুরুতর অবস্থায় গত ২৮ সেপ্টেম্বর তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি লাইফ সাপোর্টে ছিলেন। সে দিনই সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। অবশ্য পরবর্তীতে চিকিৎসকরা বিষয়টি নাকচ করে এ বিষয়ে ব্যাখ্যা দেন।

পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬, ১:১৬ অপরাহ্ণ
পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন। আজ (সোমবার, ১ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তিনি তার পদত্যাগপত্র জমা দেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।

পদত্যাগপত্রে দীপেন দেওয়ান উল্লেখ করেছেন, শারীরিক অসুস্থতার কারণে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন।