৮ বছর পর টটেনহ্যামে ফিরলেন গ্যারেথ বেল আক্রমণে অন্যরকম রোমাঞ্চ

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০, ১:২৩ দুপুর
৮ বছর পর টটেনহ্যামে ফিরলেন গ্যারেথ বেল আক্রমণে অন্যরকম রোমাঞ্চ

মুহাম্মদ রিয়াজ : অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে টটেনহ্যাম প্রধান ড্যানিয়েল লেভির চেষ্টায় আবারে স্পার্স ডোরায় ওয়েলস তারকা উইঙ্গার গ্যারেথ বেল।

পেয়ে গেছেন জার্সি নম্বর ফলস নাইন। স্পার্স ফ্যানদের কাছে লীগ জয়ের চেয়ে আনন্দ কম বৈকি। আক্রমণে সন, কেইন আর বেল যেন অন্যরকম রোমাঞ্চ।

বুধবার রাতেই উত্তর লন্ডনের ক্লাবটি তাদের ফেইসবুক পেজ এ বেলের ফিরে আসা নিশ্চিত করে তারা লিখেন,
আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে গ্যারেথ বেল ক্লাবের জন্য ফিরে এসেছে, রিয়াল মাদ্রিদ থেকে ঋণের উপর!

আপতত ঋণে আনলেও তাকে স্পার্স ডোরায় রেখে দেখার চিন্তা ভাবনা আছে বলে জানালেন স্পার্স বোর্ড।

২০০৭ থেকে ২০১৩ এই ছয় বছরে টটেনহ্যামে থেকেই নিজেকে নিয়ে গেছেন অন্যান্য উচ্চতায়। তার ফলস্বরুপ ১০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে পাড়ি জমান স্পেনের মাদ্রিদে।

বর্তমান জুভেন্টাস তারকা ক্রিয়িস্টান রোলান্দো পরবর্তী সান্তিয়াগো বার্নাব্যুতে হিরো হলেও ফ্রান্সের জায়ান্ট জিনেদিন জিদানের কাছে অসহায় হয়ে পড়েন বেল। করোনা কালীন লা লিগায় মাত্র ৩ ম্যাচে রিয়ালের জার্সি জড়িয়েন মাঠে। সাইড বেঞ্চ আর গ্যালারি যেন বিষাদময় হয়ে উঠেছিল তার জন্য তাইতো ধারে হলেও আবারো ফিরে এসেছিন নিজের পুরোনো স্পার্স ডেরায়।


আজ বাংলাদেশ সময় বিকাল ৫ টায় মাঠে নামছে হোসে মরিনহোর টটেনহ্যাম হটস্পার। পয়েন্টের জন্য লড়বে গ্যারেথ বেলের প্রিমিয়ার লিখে নাম লিখানো প্রথম ক্লাব সাউদাম্পনের বিপক্ষে।

২৪ঘণ্টা/এন এম রানা

Feb2
Feb2