করোনায় সিএসইর সাবেক এমডি মারুফ মতিনের মৃত্যু

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০, ৪:২৮ বিকাল
করোনায় সিএসইর সাবেক এমডি মারুফ মতিনের মৃত্যু

না ফেরার দেশে চলে গেলেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও মাসলিন ক্যাপিটালের প্রতিষ্ঠাতা ব্যবস্থপনা পরিচালক ওয়ালিউল মারুফ মতিন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ওয়ালিউল মারুফ মতিনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী আশরাফ হোসেন।

তিনি জানান, ওয়ালিউল মারুফ মতিন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একটি বেসরকারি হাসপাতালে ৮ দিন চিকিৎসা নিয়ে বসায় চলে যান। তবে নিয়মিত তিনি চিকিৎসকের পরামরর্শ নিতেন। আবারও সমস্যা হলে ল্যাবএইডে ভর্তি হন। সেখানে আজ রোববার ভোরে মারা গেছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজ করেছেন।

এ সময় তিনি সিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৯৫ থেকে ২০০৫ সাল পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানে সিইও পদে কর্মরত ছিলেন।

ওয়ালিউল মারুফ মতিন ভেঞ্চার ক্যাপিটাল, কালেক্টিভ ইনভেস্টমেন্ট স্কিম, কমোডিটি ফিউচারস, করপোরেট গর্ভনেন্সসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন প্রশিক্ষণের বিষয়ে অভিজ্ঞ ছিলেন।

২৪ ঘণ্টা/এম আর

Feb2
Feb2