সনের হ্যাট্রিকে টটেনহ্যামের বড় জয়
মুহাম্মদ রিয়াজ : ইউরোপের জনপ্রিয় ফুটবল লীগ প্রিমিয়ার লীগের প্রথম ম্যাচে ডিফেন্সে দুর্বলতার কারণে হারলেও দ্বিতীয় ম্যাচে এশিয়ার সর্বোচ্ছ পারিশ্রামিক পাওয়া গ্রেট বয় হিউং মিন সনের হ্যাট্রিকে বড় জয়ের দেখা পাই স্পার্স।
কিছুদিন যাবত গ্যারেথ বেল দল আনা নিয়ে আলোচনায় থাকলেও দলটির কাঠামো নিয়ে ফুটবল বোদ্ধারা ছিলেন দ্বৈততায়। অবশেষে রবিবার সন্ধায় সাউদাম্পনের মাঠে ৫-২ গোলের জয়ে আবারো জানান দিল কোচ হোসে মরিনহোর শিষ্যরা ঘুরে দাঁড়িয়েছে। সন প্রিমিয়ার লীগ ক্যারিয়ারে প্রথম হ্যাট্রিক ও নিজের সর্বোচ্ছ স্কোরও করে ফেলেন এই ম্যাচে।
সেন্ট মেরিস স্টেডিয়ামে প্রথমার্ধ্বে তেমন সুবিধা করতে পারেনি স্পার্স। বরং ডি ইংসের গোলে ১ গোলে পিছিয়ে পড়ে। তবে বিরতিতে যাওয়ার আগে জ্বলে ওঠে দক্ষিণ কোরিয়ার পোষ্টারবয় হিউং মিন সন। হ্যারিকেইন এর সহয়তায় ম্যাচে আনেন সমতা।
টটেনহ্যামের মোট ৯ টি টার্গেট শর্টের মধ্যে সন একে একে ৪৫, ৪৭, ৬৪, ৭৩, মিনিটে সাউদাম্পনের জালে বল পাঠিয়েছেন। ইংল্যান্ড অধিনায়ক হ্যারিকেইন ৪ গোলের এসিস্টের পাশাপাশি নিজেও ৮২ মিনিটে এসে গোলের দেখা পেলেন।
ম্যাচের শেষে দিকে পেলান্টিতে গোল পেলেও ঘরের মাঠে হার মেনে নিতে হয় সাউদাম্পনকে।
২৪ঘণ্টা/এন এম রানা



আপনার মতামত লিখুন