চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০, ৫:২২ সন্ধ্যা
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত

২৪ঘণ্টা নিউজ: সিএমপির আগস্ট-২০২০ মাসের মাসিক অপরাধ বিষয়ক সেমিনার রবিবার দুপুরে দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্স সদর দপ্তরের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম-সেবা। অনুষ্ঠিত সেমিনারে পুলিশ কমিশনার সকল জোনের ডিসিদের স্ব স্ব জোনে মাদক ও ছিনতাই সহ সকল অপরাধের প্রতিরোধে অধিকতর তৎপর হতে বলেন।

সভায় সিএমপি কমিশনার নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় আইন শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জানিয়ে আরো বলেন, এই প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য সকল থানা ও মহানগর গোয়েন্দা বিভাগকে যৌথভাবে কাজ করার পরামর্শও দেন। এছাড়া রুজুকৃত মামলা ও অভিযোগ সমূহের দ্রæত ব্যবস্থা গ্রহণ করে পুলিশি সেবা নিশ্চিত করতেও নির্দেশ দেন।

এসময় সেমিনারে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব আমেনা বেগম, বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব এস. এম. মোস্তাক আহমেদ খান বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব শ্যামল কুমার নাথ সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

২৪ঘণ্টা/এন এম রানা

Feb2
Feb2