খুঁজুন
সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে হবে নতুন প্রজন্মের কাছে- মেয়র প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরী

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০, ৪:২২ অপরাহ্ণ
মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে হবে নতুন প্রজন্মের কাছে- মেয়র প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরী

২৪ঘণ্টা ডেস্ক: নতুন প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে ধারাবাহিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক ও চসিক মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর শাখা আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে হবে। ৭৫’এ জাতির জনককে সপরিবারে হত্যা ও জাতীয় চার নেতাকে কারাভ্যন্তরে নির্মম ভাবে হত্যার পর বেনিফিসিয়ারী বিএনপি জামাত ইতিহাস বিকৃতির হীন খেলায় মেতেছিল। তারা বাংলাদেশের ইতিহাস থেকে জাতির জনকের নাম চিরতরে মুছে ফেলতে চেয়েছিল। পাকিস্তানি ভাবধারার একটি নতুন বাংলা দেশ গড়ে তুলতে চেয়েছিল। কিন্তু, ইতিহাস কাউকে ক্ষমা করেনি, করবেনা। আজকে ঐ হীন চক্রান্তকারীদের জাতি আস্তাখুঁড়ে নিক্ষেপ করেছে। কিন্তু ঐ প্রতিক্রিয়াশীল গোষ্ঠী একেবারে নিশ্চুপ নয়, এখনো তারা বিভিন্ন প্রপাগান্ডা ও বিকৃত তথ্য দিয়ে প্রজন্মকে বিভ্রান্ত করার অপপ্রয়াস চালায়। মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের নেতাকর্মীসহ সকল মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের শক্তিকে এদের অপপ্রচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রজন্মকে বিভ্রান্তির হাত থেকে রক্ষা করতে ধারাবাহিক কর্মসূচী নিয়ে কাজ করে যেতে হবে।

প্রজন্ম লীগের নেতা কর্মীদের প্রতি আহবান জানিয়ে রেজাউল করিম চৌধুরী আরো বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় লাখো শহীদের যে ত্যাগ, সেই ত্যাগের মহিমায় নিজেদেরকে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। গড়ে তুলতে হবে বাংলাদেশকে।’

বরিবার কাজীর দেউরিস্থ সাংবাদিক হলে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ খান ও সাধারণ সম্পাদক খন্দকার রাশেদ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীর সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবলীগের আহবায়ক মহিউদ্দিন বাচ্চু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর যুবলীগ আহ্বায়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য নুরুল আনোয়ার, প্রজন্ম লীগ কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক সেলিম রেজা শামীম, মহানগর সহ-সভাপতি মোজাম্মেল হক মানিক, যুগ্ন সম্পাদক আমিরুল ইসলাম শানু, প্রচার সম্পাদক খাইরুজ্জামান বাবু, যুব ছাত্র বিষয়ক সম্পাদক মাসুদ খান খোকন, মহানগর প্রজন্ম লীগ নেতাসোহেল রানা, গোলাম মোস্তফা, আব্দুল আলিম, মনির হোসেন, আনোয়ার হোসেন. ফাইসাল চৌধুরি, নূর মোহাম্মদ লিটন, মনিরুল হক মুন্না, মো, সুজন রনি ধর, রুবেল ধর, মোহাম্মদ নূর হোসেন, আমির হোসেন, মারুফ, ইউসুফ, আজাদ হোসেন, মনির উদ্দিন জাহেদ হোসেন, সহ বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

২৪ঘণ্টা/এন এম রানা

Feb2

এক গোল খেয়ে নিউজিল্যান্ডকে ৩ গোল দিলো মিশর

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ৯:৪৭ পূর্বাহ্ণ
এক গোল খেয়ে নিউজিল্যান্ডকে ৩ গোল দিলো মিশর

প্রথমার্ধে এক গোল হজম করলেও তা শোধ করতে পারেনি মিশর। কিন্তু দ্বিতীয়ার্ধে নিউজিল্যান্ডকে হতাশ করে একে একে ৩ গোল দিয়ে ম্যাচ জিতে নিয়েছে মোহাম্মদ সালাহরা। আসরের প্রথম ম্যাচ বেলজিয়ামের বিপক্ষে ড্র করা মিশর এবার পেলো জয়ের দেখা। চতুর্থ বিশ্বকাপ খেলতে নেমে নিজেদের বিশ্বকাপ ইতিহাসের প্রথম জয়ের দেখা পেলো মিশর।

এর আগে, ১৯৩৪, ১৯৯০, ২০১৮ বিশ্বকাপে মোট ৮ ম্যাচে খেলেও কোনো জয়ের দেখা পায়নি। ২০২৬ সালে এসে পেলো প্রথম জয়ের দেখা।

সোমবার (২২ জুন) কানাডার বিসি প্লেস স্টেডিয়ামে ‘জি’ গ্রুপের ম্যাচের ১৫ মিনিটে পিছিয়ে যায় মিশর। পরে তিনটি গোলই মিশর করে দ্বিতিয়ার্ধে। নিউজিল্যান্ডের হয়ে গোল করেন ফিন সারম্যান। পরে দ্বিতীয়ার্ধে মিশরের মোহাম্মদ জিকো, মোহাম্মদ সালাহ এবং ডেভিড ত্রেজেগে করেন গোল।

প্রথমার্ধে আক্রমণে এগিয়ে ছিলো নিউজিল্যান্ড। সেই আক্রমণের অংশ হিসেবেই ১৫ মিনিটে গোল করে কিউইদের এগিয়ে নেন ফিন সারম্যান। মাইকেল পেইন দারুণ একটি কর্নার কিক নেন। বক্সের ভেতরে লাফিয়ে উঠে হেডে গোল করেন সারম্যান। প্রথমার্ধে এগিয়ে থেকেই বিরতিতে যায় নিউজিল্যান্ড।

৫৮ মিনিটে ডান দিক থেকে বক্সে বল পেয়ে মোহামেদ হানি চমৎকার একটি ক্রস ভাসিয়ে দেন। বক্সের মাঝখানে সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় থাকা জিকো হেডে বল জালে জড়িয়ে দেন। প্রতিপক্ষ গোলরক্ষকের কোনো সুযোগই ছিল না। নিখুঁত ক্রস আর দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করে সমতা ফেরায় মিশর।

এরপর বক্সের ডান প্রান্তে বল পেয়ে জিকোর সঙ্গে দারুণ এক-দুই পাস খেলেন সালাহ। এতে বক্সের ভেতরে শট নেওয়ার সুযোগ তৈরি হয়, আর তিনি কোনো ভুল না করে নিচের বাঁ কোণে বল জড়িয়ে দেন ৬৭ মিনিটে।

৮২ মিনিটে আরও একটি গোল করে মিশর হেড থেকেই।এই গোলে সহায়তা করেন সালাহ। দারুণ ক্রাস করেন ডান দিক থেকে বদলি নামা ত্রেজেগে মাত্র নিজের তৃতীয় টাচেই হেড করে বল জালে জড়িয়ে দেন।

চেষ্টা করলেও কোনো গোল আর করতে পারেনি কিউইরা। প্রথম ম্যাচে ইরানের বিপক্ষে ২-২ গোলে ড্র করার মিশরের কাছে এগিয়ে গিয়েও হারলো ৩-১ গোলে। আর বেলজিয়ামের বিপক্ষে ১-১ গোলে ড্র করা মিশর ম্যাচটি জিতলো ৩-১ ব্যবধানে।

‘জি’ গ্রুপে মিশরের পরবর্তী প্রতিপক্ষ ইরান। ম্যাচটি আগামী ২৭ জুন। একই দিন বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড।

স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল লড়াকু কেপ ভার্দে

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ৭:৩৬ পূর্বাহ্ণ
স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল লড়াকু কেপ ভার্দে

শুরুতে এগিয়ে গেলেও প্রথমার্ধে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়ে বিশ্বকাপে প্রথমবার খেলতে আসা কেপ ভার্দে। কিন্তু এরপরও দমে যায়নি তারা। বিশ্বমঞ্চে নিজেদের প্রথমবার মেলে ধরা আফ্রিকার দেশ কেপ ভার্দে দেখাল লড়াকু ফুটবলের আসল রূপ। সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের পর এবার ফুটবল পরাশক্তি উরুগুয়েকেও আটকে দিল তারা। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে গ্রুপ ‘এইচ’র রোমাঞ্চকর ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।

ম্যাচের প্রথমার্ধেই জমে উঠেছিল লড়াই। ২১ মিনিটে প্রায় ৩০ গজ দূর থেকে কেভিন পিনার নেওয়া ফ্রি-কিক উরুগুয়ের জাল কাঁপালে রূপকথার শুরু হয় কেপ ভার্দের। দেশের ফুটবল ইতিহাসে প্রথম বিশ্বকাপ গোলের দেখা পায় তারা।

তবে প্রথমার্ধের শেষ মুহূর্তে (৪৪ মিনিটে) ম্যাক্সিমিলিয়ানো আরাউহো এবং যোগ করা সময়ে (৪৫+৫ মিনিটে) আগুস্তিন কানোপিওর ব্যাক-টু-ব্যাক গোলে ২-১ ব্যবধানে লিড নিয়ে বিরতিতে যায় মার্সেলো বিয়েলসার উরুগুয়ে।

বিরতি থেকে ফিরে লিড ধরে রাখতে মরিয়া উরুগুয়ে আক্রমণাত্মক ধার বজায় রাখলেও কেপ ভার্দের জমাট রক্ষণভাগ আর ফাটল ধরতে দেয়নি। উল্টো ম্যাচের ৬১তম মিনিটে হেলিও ভারেলার করা গোল স্তব্ধ করে দেন লা সেলেস্তেদের। শেষ বাঁশি বাজা পর্যন্ত ২-২ সমতা ধরে রেখে মাঠ ছাড়ে দুদল।

প্রথম ম্যাচে ফেভারিট স্পেনকে গোলশূন্য ড্রয়ে রুখে দেওয়ার পর উরুগুয়ের বিপক্ষে এই ড্র কেপ ভার্দেকে নকআউট পর্বের রেসে টিকিয়ে রাখল। অন্যদিকে, সৌদি আরবের পর কেপ ভার্দের সাথেও পয়েন্ট ভাগাভাগি করায় গ্রুপ পর্বে টিকে থাকার সমীকরণ কঠিন হয়ে উঠল উরুগুয়ের জন্য।

এই ড্রয়ের পর দুদলেরই পয়েন্ট দাঁড়িয়েছে ২। গোল ব্যবধানে এগিয়ে থাকায় দুই নম্বরে অবস্থান করছে উরুগুয়ে, তিনে কেপ ভার্দে। এদিকে সর্বোচ্চ ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান স্পেনের। আর তলানিতে আছে সৌদি আরব।

বেলজিয়ামকে রুখে দিয়ে টেবিলের শীর্ষে ইরান

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ৭:১৯ পূর্বাহ্ণ
বেলজিয়ামকে রুখে দিয়ে টেবিলের শীর্ষে ইরান

শক্তিশালী বেলজিয়ামকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়ে ২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপ ‘জি’র টেবিলের শীর্ষে উঠে এসেছে ইরান। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে ১০ জনের বেলজিয়ামের বিপক্ষে ম্যাচটি ০-০ ব্যবধানে শেষ হওয়ায় দুই দলই মূল্যবান ১ পয়েন্ট করে ভাগ করে নিয়েছে। ২ ম্যাচ শেষে ২ পয়েন্ট এবং বেশি গোল করার সুবাদে বেলজিয়ামকে দুই নম্বরে নামিয়ে গ্রুপের শীর্ষস্থানটি দখল করেছে ইরান।

মাঠের শক্তিতে বেলজিয়াম যোজন যোজন এগিয়ে থাকলেও ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে ফুটবলবিশ্ব দেখল এক চরম নাটকীয় ম্যাচ। প্রথমার্ধে ইরানের গোল বাতিল আর দ্বিতীয়ার্ধে বেলজিয়ামের লাল কার্ডের ধাক্কা- সব মিলিয়ে ম্যাচটি ছিল উত্তেজনায় ঠাসা।

ম্যাচের প্রথমার্ধের ২৫ মিনিটে প্রথম নাটকীয়তার জন্ম হয়। বেলজিয়ামের রক্ষণভাগকে বোকা বানিয়ে বল জালে জড়িয়ে উদযাপনে মেতে উঠেছিলেন ইরানি ফরোয়ার্ড মেহেদি তারেমি। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির নিখুঁত অফসাইড কলে কপাল পোড়ে ইরানের। অল্পের জন্য অফসাইড হওয়ায় গোলটি বাতিল করেন রেফারি।

১-০ লিড পাওয়ার সুযোগ হাতছাড়া হলেও দ্বিতীয়ার্ধে ম্যাচের ভাগ্য ইরানের দিকে আরও হেলে পড়ে বেলজিয়াম শিবিরে লাল কার্ডের আঘাতে। ম্যাচের ৭০তম মিনিটে ইরানের একটি বিপজ্জনক কাউন্টার অ্যাটাক রুখতে গিয়ে ফাউল করে বসেন বেলজিয়ান ডিফেন্ডার। এর আগেই হলুদ কার্ড থাকায় রেফারি তাকে দ্বিতীয় হলুদ কার্ড তথা লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়ার নির্দেশ দেন।

১০ জনের বেলজিয়ামকে পেয়ে শেষ ২০ মিনিট আক্রমণের ধার বাড়ায় ইরান। তবে বেলজিয়ান গোলরক্ষক থিবো কোর্তোয়ার দারুণ কিছু সেভের কারণে ডেডলক ভাঙা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত দুই ম্যাচ শেষে ২ পয়েন্ট নিয়ে নকআউটের দৌড়ে বেলজিয়ামের সমানতালেই টিকে রইল লড়াকু ইরান।