দুর্দান্ত জয়ে মৌসুম শুরু করলেন পেপ গার্দিওলা
ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০, ১১:৫৮ সকাল
মুহাম্মদ রিয়াজ: পয়েন্ট তালিকায় ১২ নম্বরে থাকা উলভসের ঘরের মাঠ মোলিনাক্স স্টেডিয়ামে অনেকটা শাসিয়ে জয় তুলে নিয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা।
লীগের প্রথম ম্যাচেই গোলের দেখা পেয়েছে পেনাল্টি থেকে কেভিন ডে ব্রুইনে, ফিল ফোডেন ও অতিরিক্ত সময়ে জালে বল জড়ালেন ব্রাজিলের ফরোয়ার্ড গাব্রিয়েল জেসুস।

৬৯২ টি পাস খেলা ম্যানসিটির জালে মেক্সিকান ফরোয়ার্ড রাউল হিমেনেসের একমাত্র গোলটি পয়েন্ট পেতে কোনো কাজে লাগেনি উলভসের। শেষপর্যন্ত পয়েন্ট তালিকায় ৭ নম্বরে থেকে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ৩ বারের লীগ চ্যাম্পিয়ানরা।
২৪ঘণ্টা/এন এম রানা



আপনার মতামত লিখুন