চট্টগ্রাম বন্দরে ট্রেইলার সহকারী গাড়ি চাপায় নিহত

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০, ১২:৪৩ দুপুর
চট্টগ্রাম বন্দরে ট্রেইলার সহকারী গাড়ি চাপায় নিহত

২৪ঘণ্টা নিউজ ডেস্ক: নরগীর বন্দরে সকাল সাড়ে ৯ টার দিকে স্ট্র্যাডেল ক্যারিয়ারের নিচে চাপা পড়ে মো. জিসান নামের একজন নিহত হয়েছে। বাঁশখালী উপজেলার গুনাগরি গ্রামের মো. সেলিমের ছেলে জিসান পেশায় ট্রেইলার সহকারী ছিলেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বন্দরের সিসিটি ২ গেইট এলাকায় চট্টগ্রাম বন্দরের আইসিডি ইয়ার্ডে কন্টেইনার পরিবহনের সময় এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃত ট্রেইলার সহকারী এভাররেস্ট বার্থ অপারেটিং কোম্পানির আইসিডি ইয়ার্ডে কাজ করত।

২৪ঘণ্টা/এন এম রানা

Feb2
Feb2