করোনায় সীতাকুণ্ড পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক রঞ্জিত সাহার পরলোগমন
সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ড পুজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি, কুমিরা গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যাপক ও বিশিষ্ট ব্যবসায়ী রঞ্জিত কুমার সাহা(৫২) পরলোগমন করেছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে নয়টার সময় তিনি ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
অধ্যাপক রঞ্জিত সাহা সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া এলাকার মৃত বিনোদ বিহারী’র পুত্র। তিনি গত ৪ সেপ্টেম্বর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল সেন্টারে ভর্তি হন। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
নিহত রঞ্জিত কুমার সাহা বার আউলিয়া বসন্তদূত ক্লাবের সাবেক সভাপতি, সীতাকুণ্ড সমিতি চট্টগ্রামের আজীবন সদস্য, সীতাকুণ্ড পৌর সদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব, লায়ন্স ক্লাব অব চিটাগাং সীতাকুণ্ড সাবেক ভাইস প্রেসিডেন্ট, সীতাকুণ্ড উপজেলা যাত্রী কল্যাণ সমিতির কাযকরী কমিটির সদস্য সহ বহু সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।
এদিকে রঞ্জিত সাহার মৃত্যুতে সীতাকুণ্ড শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে সীতাকুণ্ডের রাজনৈতিক,সামাজিক, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন ব্যক্তিবর্গ শোক জানিয়েছেন।
২৪ ঘণ্টা/আকাশ/দুলু


আপনার মতামত লিখুন