খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

রিজভী-টুকু-নয়ন সহ অসুস্থ বিএনপি ও যুবদল নেতাদের রোগ মুক্তি কামনায় পাঁচলাইশ থানা যুবদলের দোয়া মাহফিল

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০, ৭:৪৩ অপরাহ্ণ
রিজভী-টুকু-নয়ন সহ অসুস্থ বিএনপি ও যুবদল নেতাদের রোগ মুক্তি কামনায় পাঁচলাইশ থানা যুবদলের দোয়া মাহফিল

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এড. রুহুল কবির রিজভী আহমেদ, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও সি. যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন সহ অসুস্থ বিএনপি ও যুবদল নেতাদের রোগ মক্তি কামনায় পাঁচলাইশ থানা যুবদলের উদ্যোগে আজ শুক্রবার (১৬ অক্টোবর) বাদ আসর মুরাদপুরস্থ গাউছিয়া জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ মাহফিল শেষে মুনাজাত পরিচলনা করেন গাউছিয়া মসজিদের পেশ ইমাম। মুনাজাতে বিএনপি সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের রোগ মুক্তি ও করোনাভাইরাসে আক্রান্ত্র হয়ে মৃত্যুবরণকারী সকলের আত্মার শান্তি কামনা করেন।

এসময় বিভিন্ন রোগে আক্রান্ত চিকিৎসাধীন সবার আশু সুস্থতা সহ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় এবং শহীদ জিয়ার অত্মার মাগফিরাত কামনা করেন।

উক্ত মিলাদ মাহফিলে অন্যাদের মধ্যে ঊপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা যুবদলের আহবায়ক মোহাম্মদ আলী সাকি, চট্টগ্রাম মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান লেবু, তৌহিদুল ইসলাম রাসেল, ওমর ফারুক, রাজন খান, সহ দপ্তর সম্পাদক মো: জহিরুল ইসলাম, পাঁচলাইশ থানা যুবদলের সি. যুগ্ম আহবায়ক শেখ রাশেল,সরওয়ার সেলিম, আইয়ুব খান,,রাসেল আকাশ, সাহিদুল ইসলাম মাসুম, এনামুল হক চৌধুরী কামাল, শহিদুল ইসলাম কুট্টি, মোহাম্মদ জাবেদ আলি, মিল্লাত হোসেন, ইয়াসিন আরাফাত রিয়াদ, হুমায়ূন আহমেদ, মোঃ মামুন।

থানা যুবদলের সদস্য মোঃ চান মিয়া আলাউদ্দিন, মোহাম্মদ রফিক, মোহাম্মদ মনসুর মোঃ নাছির,আব্দুল মান্নান, জিনায়েদ হাসান রানা, মাইন উদ্দিন মামুন, সেলিম আহমেদ মির্জা,আরমান রনি এনামুল ইসলাম এনাম, মোহাম্মদ ইউনুস, সালাউদ্দিন ৭নং ওয়ার্ড যুবদলের আহবায়ক জাবেদ হোসেন, ৪২ নং যুবদলের আহ্বায়ক এসএম শাহবাজ, যুগ্ম আহবায়ক সোলেমান হোসেন মনা, ৪৩ নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ সাইফুল ইসলাম,মাসুদ আলম, রাশেদ আলম,মোঃ সুমন,মোহাম্মদ সাইফুল মোহাম্মদ বশর, মোহাম্মদ সেলিম, ইয়াকুব চৌধুরী মোহাম্মদ জাবেদ, মোহাম্মদ সোহেল, শেখ ফরিদ,মোহাম্মদ রাহাদ, শাহাদাত হোসেন, মোহাম্মদ করিম, মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ জাফর, মোহাম্মদ রহিম, মোহাম্মদ সাগর সহ প্রমূখ নেতৃবৃন্দ।

২৪ ঘণ্টা/রিহাম

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…