ফটিকছড়ির দুই ইউনিয়নে নৌকার বিজয়
ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ির ১১নং সুয়াবিল ও ১৪নং নানুপুর ইউপি নির্বাচনে নৌকার দুই প্রার্থীর বিজয় হয়েছে। এরমধ্যে সুয়াবিলে জয়নাল আবেদীন ও নানুপুরে সফিউল আজম বিজয়ী হয়েছেন।
সুয়াবিলে জয়নাল আবেদীন নৌকা প্রতিকে পেয়েছেন ৩ হাজার ৯শ ৫৮ ভোট। তার নিকটতম প্রতিদন্দী সতন্ত্র প্রার্থী এম হায়াত আনারস প্রতিকে পেয়েছেন ৩ হাজার ২শ ৪৬ ভোট। নানুপুর ইউনিয়নে সফিউল আজম নৌকা প্রতিকে পেয়েছেন ৪ হাজার ৮শ ৪৫ ভোট। তার নিকটতম সতন্ত্র প্রার্থী আমান উল্লাহ ঘোড়া প্রতিকে পেয়েছেন ৩ হাজার ১শ ৩২ ভোট। এ ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার মোহাম্মদ হুমায়ুন কবীর।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এর মধ্যে সকাল ১১ টায় সুয়াবিল ইউনিয়নের শুভনছড়ি জেএমসি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ফটিকছড়ির দুই আওয়ামীলীগ কর্মীর উপর হামলার ঘটনা ঘটেছে। সকাল ১১টায় উক্ত কেন্দ্রে ফটিকছড়ির যুবলীগ নেতা ইমাজউদ্দিন জেম ও নাজিরহাট পৌরসভা আওয়ামীলীগ নেতা আলী আকবর জুনুর উপর হামলা হয়। এ হামলার জন্য দায়ী করা হয়েছে সতন্ত্র প্রার্থী আনারস প্রতিকের ইঞ্জিনিয়ার এম হায়াতকে। এর মধ্যে নাজিরহাট পৌরসভা আওয়ামীলীগের নেতা আলী আকবর জুনু অবস্থা আশংকাজনক।
উল্লেখ্য, সুয়াবিল ইউপিতে দীর্ঘ ১৩ বছর পর নির্বাচন হচ্ছে। সকাল থেকে ভোটকেন্দ্র গুলো লম্বা লাইনে ভোটারের উপস্থিতি লক্ষ্য করা গেছে।নানুপুর ইউপিতে চেয়ারম্যানের মৃত্যু হওয়াতে উপ নির্বাচন হয়েছে। উভয় ইউপিতে আওয়ামীলীগ, বিএনপি, স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনে প্রতিদন্দী করেছেন ।
সরেজমিনে দেখা যায়, বারমাসিয়া তালুকদার উচ্চ বিদ্যালয়েল নারীপুরুষের ভোটারের দীর্ঘ লাইন। উক্ত কেন্দ্রে আওয়ামীলীগের নৌকার প্রতিকের প্রার্থী জয়নাল আবেদীন বলেন, ভোট শান্তিপূর্ণ হচ্ছে।
উক্ত কেন্দ্রে প্রিসাইডিং অফিসার মোহাম্মদ বিল্লাল হোসেন জানান, উক্ত কেন্দ্র ১৪২৫ জন ভোটার রয়েছে। এ কেন্দ্র ৪টি বুথে ভোট গ্রহণ চলছে। এতে সব দলে এজেন্ট উপস্তিত রয়েছেন।

সকাল ১০টায় বারমাসিয়া চৌমুহুনী অনন্ত মার্কেট অস্থায়ী ভোট কেন্দ্র প্রিসাইডিং অফিসার আবদুল হান্নান আলম বলেন, এ কেন্দ্র মোট ৯৭৫ ভোটার রয়েছে। এ কেন্দ্র নারী ভোটারের দীর্ঘ লাইন দেখা যায়। উক্ত কেন্দ্রে বিন্দু মাসি নামের এক নারী ভোটার বলেন, দীর্ঘ ১৩ বছর পর ইউপির ভোট দিচ্ছি। এতে খুবই আনন্দ লাগছে।
উক্ত কেন্দ্রে সংরক্ষিত মহিলা সদস্য পদ প্রার্থী রমা রাণী দে ও শীলা দে বলেন, এ কেন্দ্রে বারমাসিয়া চা বাগান শ্রমিকরা ভোট দিচ্ছেন। তাই এখানে নারী ভোটের উপস্থিতি বেশী।
শোভনছড়ি ইসলামিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১০ টা ৩০ মিনিটে এ কেন্দ্রের ৯৫৫ ভোটের মধ্যে ৩ শত ভোট গ্রহণ চলছে বলে জানান প্রিসাইডিং অফিসার তপন কুমার পালিত।
নানুপুর ইউনিয়নের আবু সোবহান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বেলা ১১ টা ৪৫ মিনিটে দেখা যায় ভোটার শুন্য। এ কেন্দ্র কিছু সংখ্যা নারি ভোটার কিছুক্ষণ পর পর ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে দেখা যাচ্ছে। এ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার সেলিম রেজা জানান, ১৮৩৪ ভোটের মধ্যে ৮শ ভোট সংগ্রহ চলছে।
দুপুরে নানুপুর গাউছিয়া মাদ্রাসা কেন্দ্রে দেখা যায়, কেন্দ্রের বাইরে মানুষের জটলা। কর্মী সমর্থকদের উচ্ছ্বাস। এ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার রাজিব আচার্য বলেন, ২৭২১ ভোটের মধ্যে প্রায় ১০০০ ভোট সংগ্রহ চলছে। কেন্দ্রে কোন ধরণের সমস্যা হয় নি। সকাল প্রার্থীর এজেন্ট এখানে রয়েছে।
নানুপুরের ঢালকাট সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখায় যায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ প্রশাসনের লোকজনের উপস্থিতি। নারী ভোটারদের আনাগুনা। তবে পুরুষ ভোটারের উপস্থিতি কম।
ফটিকছড়ি নির্বাচনের সার্বিক বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকতা মো. সায়েদুল আরেফিন জানান, আইন শৃংখলা রক্ষায় ৭ জন ম্যাজিষ্ট্রেট, র্যাব পুলিশ, বিজিবি সহ প্রচুর সংখ্যক নিরাপত্তা বাহিনী মাঠে কাজ করছেন। একটি কেন্দ্রের বাইরে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটে নি। নির্বাচন সুষ্টু ও অবাধ হয়েছে।
২৪ঘণ্টা/এন এম রানা


আপনার মতামত লিখুন