খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের ভূমিকা রাখতে হবে: রেজাউল করিম

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২০, ১১:০০ অপরাহ্ণ
মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের ভূমিকা রাখতে হবে: রেজাউল করিম

বাংলাদেশ ডেন্টাল এসোসিয়েশন ও বৃহত্তর চট্টগ্রাম ডেন্টাল এসোসিয়েশন এর আয়োজনে মুজিববর্ষ উদযাপন ও পুণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। নগরীর আগ্রাবাদস্থ সিলভার স্পুন রেষ্টুরেন্টে অপসোনিন ফার্মাসিউটিক্যল এর সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চসিক মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী ।

তিনি বলেন, চিকিৎসকদের প্রতি মানুষের আস্থা অপরিসীম । একজন মানুষ যখন অসুস্থ হয় তখন তার মন অনেকাংশে ভেঙ্গে যায়। ঠিক সেই সময় একজন চিকিৎসক রোগীকে চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি মনোবল ও দেন। যাতে করে রোগী ওষুধ সেবনের পাশাপাশি চিকিৎসকের দেয়া পরামর্শ মেনে সুস্থ হয়ে উঠেন। তাই, মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের ভূমিকা রাখতে হবে।

তিনি আরো বলেন, পশুর ঘরে জন্মগ্রহন করলে তার পরিচয় হয় পশু কিন্তু মানুষের ঘরে জন্ম গ্রহন করলেও যদি সে মানুষের মধ্যে মনুষত্ব জাগ্রত না হয় তাহলে তাকে মানুষ বলা যায় না। তাই মানুষ হয়ে মানুষের কল্যাণে কাজ করতে হবে। মানুষের প্রয়োজনে পাশে দাড়াঁতে হবে। মানবিক মূল্যবোধের জায়গা থেকে অসুস্থ মানুষকে চিকিৎসাসেবা দিয়ে সুস্থ করে তোলার মধ্যেই সত্যিকারের মানুষের পরিচয় ফুটে ওঠে।

আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে উপস্থিত সকলের কাছে নৌকার পক্ষে ভোট চেয়ে তিনি বলেন, চট্টগ্রামের অনেক নাগরিক অসুবিধা রয়েছে। নাগরিকদের সুচিকিৎসা নিশ্চিত করতে মেয়র নির্বাচিত হলে প্রতিটি ওয়ার্ডে বিনামূল্যে স্বাস্থ্যসেবা কেন্দ্র গড়ে তোলা হবে।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা.শেখ ফজলে রাব্বি পান্না । তিনি বলেন, সরকার স্বাস্থ্যখাতের অনেক উন্নয়ন করেছেন। সাধারণ মানুষ যাতে সু-চিকিৎসা পাই সে জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন। পল্লী ও দন্ত চিকিৎসকরা এলাকার মানুষের খূব আপন হয়। কারণ তারা মনের কথা খুলে বলতে পারে। তাই, পল্লী চিকিৎসক ও দন্ত চিকিৎসরা ও মানুষকে নিরাপদ স্বাস্থ্যসেবা সর্ম্পকে জানাতে পারেন, উদ্ধূদ্ধ করতে পারেন। পল্লী ও দন্ত চিকিৎসদের জন্য নিয়মিত বিভিন্ন প্রশিক্ষণেল ব্যবস্থা করার কথাও জানান সিভিল সার্জন।

সংগঠনের সভাপতি ডা. আলহাজ্ব মুজিবুল হক চৌধূরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. বেলার হোসেন উদয়ন এর সঞ্চালনায় অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন সংগঠনের উপদেষ্টা লায়ন ডা. আর কে রুবেল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি ডা. জামাল উদ্দিন, কক্সবাজার জেলার সভাপতি রমিজ উদ্দিন প্রমুখ।

এসময় বাংলাদেশ ডেন্টাল এসোসিয়েশন ও বৃহত্তর চট্টগ্রাম ডেন্টাল এসোসিয়েশন এর কার্যকরী পরিষদের সদস্য ও অপসোনিন ফার্মাসিউটিক্যল এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২৪ ঘণ্টা/রিহাম

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…