ফটিকছড়ির নাজিরহাট বড় মাদ্রাসায় এমপির সংবাদ সম্মেলন
ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কওমী শিক্ষা প্রতিষ্ঠান আল-জামিয়াতুল আরবিয়া নছিরুল ইসলাম (নাজিরহাট বড়) মাদ্রাসার উদ্ভুদ সংকট নিরসন ও সরকারের অবস্থান নিয়ে মাদ্রাসা ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করেছে ফটিকছড়ির সাংসদ আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। রবিবার (২৫ অক্টোবর) দুপুরে মাদরাসা ক্যাম্পাসে এ সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়।
সংবাদ সম্মেলনে সাংসদ বলেন, আগামী ২৮ অক্টোবর শূরার বৈঠক অনুষ্টিত হবে। বৈঠকে যে সিদ্ধান্ত নেবেন সে সিদ্ধান্ত অনুযায়ী মাদ্রাসার পরিচালক নিয়োগ দসহ পরবর্তী সকল কার্যক্রম পরিচালিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে এ ব্যাপারে আমার আলোচনা হয়েছে। তিনি আমাকে দায়িত্বে নিয়ে শুরা কমিটির বৈঠকের আয়োজনে যা যা করার প্রয়োজন তা করতে বলেছেন। এসময় তিনি আরো বলেন, শূরা কমিটির বাইরে গিয়ে কেউ কোন কিছু করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। সংবাদ সম্মেলনে উপজেলা পরিষদ চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব, উপজেলা নির্বাহী অফিসার সায়েদুল আরেফিন,ফটিকছড়ি থানার ওসি মো: বাবুল আকতার, নাজিরহাট পৌরসভার মেয়র এস এম সিরাজ উদ দৌল্লা,শূরা মমিটির সদস্য আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী, রোসাং গিরী ইউপি চেয়ারম্যান শোয়েব আল সালেহীন সহ পৌরসভার বিভিন্ন কাউন্সিলর, তরিকত নেতা জালাল উদ্দিন প্রমূখ।
উল্লেখ্য, গত ২৪ অক্টোবর শনিবার মাওলানা সেলিম উল্লাহ সংবাদ সম্মেলন করে পূর্বে আহুত ২৮ অক্টোবর শুরা বৈঠক প্রতিহতের ঘোষণা দেয়। এ সময় মাদ্রাসার ছাত্রদের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
২৪ঘণ্টা/এন এম রানা/জুনায়েদ



আপনার মতামত লিখুন