চট্টগ্রামে আরও ৪৩ জনের করোনা শনাক্ত,মোট ২০৯০৩

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২০, ১০:১৯ সকাল
চট্টগ্রামে আরও ৪৩ জনের করোনা শনাক্ত,মোট ২০৯০৩

২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামে নতুন করে ৪৩ জনের শরীরে করোনা ভাইরাসের (কোভিড-১৯) অস্তিত্ব মিলেছে। এর মধ্যে নগরে ৩৯ জন এবং উপজেলাগুলোতে ০৪ জন। এ নিয়ে চট্টগ্রামে ২০ হাজার ৯০৩ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

এদিকে টানা চৌদ্দ দিনের মতো বিগত ২৪ ঘণ্টায় করোনায় চট্টগ্রামে কারো মৃত্যু হয় নি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে গতকাল নমুনা পরীক্ষা হয় নি।

চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) গতকাল ৩৪৮ টি নমুনা পরীক্ষা করে ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১২ জন এবং উপাজেলা পর্যায়ে ০০ জন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে গতকাল ১৭১ টি নমুনা পরীক্ষা করে ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১৮ জন এবং উপাজেলা পর্যায়ে ০৩ জন।

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় ল্যাবে (সিভাসু) গতকাল নমুনা পরীক্ষা হয় নি।

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে গতকাল চট্টগ্রামের ০১ টি নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি।

ইমপেরিয়াল হাসপাতালে গতকাল নমুনা পরীক্ষা হয় নি।

শেভরণ ল্যাবে গতকাল চট্টগ্রামের ১২০ টি নমুনা পরীক্ষা করে ০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ০৪ জন এবং উপাজেলা পর্যায়ে ০০ জন।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ১৩ জনের নমুনা পরীক্ষা করে ০৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ০৫ জন এবং উপাজেলা পর্যায়ে ০০ জন।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রিজিওন্যাল টিউবারকুলোসিস র‌্যাফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) গতকাল ০১ টি নমুনা পরীক্ষা করে ০১ জনের করোনা শনাক্ত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকালে গতকালের চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের আট ল্যাব এবং কক্সবাজারে ৬৫৪ টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ৪৩ জন। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ২০৯০৩ জন। এর মধ্যে নগরে ১৫২৯৯ জন এবং উপজেলায় ৫৬০৪ জন।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৩০১ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ২০৮ এবং উপজেলায় ৯৩ জন। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ১৫ হাজার ০৬২ জন।

২৪ ঘণ্টা/এম আর

Feb2
Feb2