করোনা কেড়ে নিল আরও ২৩ প্রাণ, আক্রান্ত ১৪৯৩
২৪ ঘণ্টা নিউজ : বৈশ্বিক মহামারী প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) দেশে ২৪ ঘণ্টায় নতুন করে ১৪৯৩ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ৪ লাখ ০৩ হাজার ০৭৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলো বাংলাদেশে।
এছাড়া ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ২৩ জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশে মৃত্যুর সংখ্যা বেড়ে ৫৮৬১ জন।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একদিনে ১২ হাজার ৩৫৭ টি নমুনা করা হয়েছে। এদের মধ্যে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৪৯৩ জন।
আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উছেন ১৬১০ জন। এ নিয়ে মোট সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ১৯ হাজার ৭৩৩ জন।
করোনাভাইরাসের উৎপত্তি চীনের উহানে। এটি বিশ্বের ২১৩ টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে।
কোভিড-১৯ এ বাংলাদেশে প্রথম সংক্রমণ ধরা পড়ে ৮ মার্চ। ১৮ মার্চ প্রথম মৃত্যু হয় দেশে।
২৪ ঘণ্টা/রিহাম


আপনার মতামত লিখুন