খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

৩০ নভেম্বরের মধ্যে পিসি রোডের ৭০ শতাংশ কাজ শেষ চাই: ঠিকাদারকে সুজন

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০, ১১:১৫ অপরাহ্ণ
৩০ নভেম্বরের মধ্যে পিসি রোডের ৭০ শতাংশ কাজ শেষ চাই: ঠিকাদারকে সুজন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক আলহাজ্ব খোরশেদ আলম সুজন ৩০ নভেম্বরের মধ্যে ‘চট্টগ্রামের দুঃখ’ বলে খ্যাত পোর্ট কানেকটিং রোড (পিসি রোড) এর ৭০ শতাংশ কাজ শেষ করতে ঠিকাদারদের সময়সীমা বেধে দিয়েছেন। এই সময়ের মধ্যে কাজ শেষ করলে ঠিকাদারী প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হবে বলে তিনি ঘোষণা করেন। আর তাই সময়সীমার মধ্যে কাজ শেষ না করলে কার্যাদেশ পাওয়া ঠিকাদারী প্রতিষ্ঠানকে কালো তালিকাভূক্ত ও গণদুশমন হিসেবে চিহ্নিত করে তাদের তালিকা নগরবসাীর সামনে প্রকাশ করা হবে।

তিনি আজ শুক্রবার বিকাল ৩টায় পোর্ট কানেকটিং রোডের চলমান উন্নয়ন কাজ পরিদর্শনে গিয়ে একথা বলেন।

এসময় মেয়রের একান্ত সচিব মো. আবুল হাশেম, জাইকার সিনিয়র প্রকৌশলী নাছির উদ্দিনসহ স্থানীয় জনগণ প্রশাসকের সাথে ছিলেন।

প্রশাসক প্রথমে পাহাড়তলী সাগরিকা রোড পোর্ট কাস্টমস একাডেমি এলাকায় প্রায় ১২০ ফিট দৈর্ঘ্যের কালভার্টের চলমান নির্মাণ কাজ প্রত্যক্ষ করেন।

জাইকা ও সিটি কর্পোরেশনের অর্থায়নে এই পিসি রোডের উন্নয়ন কাজ চলছে। তিন লটে ভাগ হওয়া এই পুরো পিসি রোডের উন্নয় কাজ করছে রানা বিল্ডার্স ও তাহের এন্ড ব্রাদার্স।

প্রশাসক খোরশেদ আলম সুজন তাহের এন্ড ব্রাদার্সের কাজের অগ্রগতিতে সন্তোষ ও রানা বিল্ডার্স এর কাজের ধীর গতিতে চরম অসন্তোষ প্রকাশ করেন।

যে তিন লটে চলমান উন্নয় কাজ চলছে সেই স্থানগুলো হলো নীমতলা হতে তাসফিয়া মোড়, তাসফিয়া মোড় হতে কলকা মোড়, কলকা হতে সাগরিকা।

জাইকার সূত্রে জানা যায়, এই পুরা পিসি রোডের উন্নয়ণ কাজে মোট ১৬৮ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। ফেব্রুয়ারিতে এর কাজ শেষ হওয়ার কথা রয়েছে। বৃষ্টি না হলে নভেম্বরের মধ্যে ৭০ শতাংশ কাজ সম্পন্ন হবে বলে প্রশাসক খোরশেদ আলম সুজন আশা প্রকাশ করেন।

পরিদর্শন কালে প্রশাসক সড়কটির বিভিন্ন স্পটে হেটে উন্নয়ন কাজ, বর্তমান অবস্থা প্রত্যক্ষ্য করেন ও জনগণের সাথে কথা বলেন।

এই সময় নয়াবাজার বিশ্বরোড এলাকার স্থানীয় দুই বাসিন্দা মনজুরুল আলম ও মো. ইলিয়াছ দীর্ঘ ৪ বছর যাবৎ সড়কটি ভাঙা থাকায় তাদের দুর্গতির কথা প্রশাসককে জানালে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, এই সড়কের কাজ একটি ঠিকাদারী প্রতিষ্ঠান ঠিকভাবে করলেও অন্য ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করছে ঢিমেতালে। তাকে সতর্ক করছি। এখন কথা না শুনলে নগরবাসীকে নিয়ে তাদের বিরুদ্ধে জনমত গড়ে তুলবো।

তিনি বলেন, নগরীর ৬০ লাখ অধীবাসীর দৃষ্টি এই পিসি রোডের দিকে। ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে আমি সবধরনের সহযোগীতা করতে প্রস্তুুত।

তিনি ঠিকাদারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমাকে জনগণের কাঠ গড়ায় দাড় করাবেন না। পরিদর্শনকালে সড়কের বেশ কিছু স্থানে গর্ত থাকায় তা মেকাডাম দিয়ে ভরাট করে গাড়ি চলালের উপযোগী ও ধুলা উড়তে দেখে পানি ছিটাতে ঠিকাদারের লোকজনদের নির্দেশ দেন প্রশাসক। তখন সড়কে সড়কে বেশ কিছু চলমান কন্টেইনারবাহী লরী থামিয়ে চালকদের কাছে কন্টেইনার ও গাড়ির ওজন কত জানতে চান?

প্রশাসক খোরশেদ আলম সুজন বলেন, সাময়িক দায়িত্ব পেয়েও আমি সর্বোচ্চ চেষ্টা করছি নগরীকে পরিচ্ছন্ন ও মানবিক শহরে পরিণত করতে।

তিনি আরো বলেন, চট্টগ্রাম বন্দর, রেলওয়ে, ইপিজেড, বিজিএমইএ, বেসরকারি রি-রোলিং স্টিল মিলসহ যারা ব্যবসার প্রয়োজনে আমাদের এই বন্দর নগরীর সড়কগুলো ব্যবহার করছেন তাদের কাছে আমি ১ শতাংশ সার্ভিস চার্জ চেয়েছি। যাতে নগরীর সড়কগুলো টেকসই করে নির্মাণ করতে পারি। কর্পোরেশন বেসরকারি খাতে নগরবাসীর ওপর করের বোঝা চাপাতে চায় না। সরকারি প্রতিষ্ঠান যারা নগরীর সুবিধা ভোগী তারা ১ শতাংশ সার্ভিস চার্জ দিলে নগরীর অবকাঠামোগত উন্নয়নে দৃশ্যমান পরিবর্তন আসবে। প্রশাসক নগরীর ৬০ লাখ অধীবাসীকে সার্ভিস চার্জের বিষয়ে তার সাথে আওয়াজ তুলতে বলেন।

২৪ ঘণ্টা/রিহাম

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…