নারী শিক্ষা ও অনগ্রসর সমাজকে আলোকিত করতে শাহনগর স্কুল এন্ড কলেজ অবদান রাখবে: এডিসি জাফর আলম
ফটিকছড়ি প্রতিনিধি: জনপ্রশাসন মন্ত্রনালয়ের এডিসি মো. জাফর আলম বলেছেন, গ্রামের নারী শিক্ষা ও অনগ্রসর সমাজকে আলোকিত করতে শাহনগর স্কুল এন্ড কলেজ অবদান রাখবে। স্কুল জীবনের স্মৃতি ও সামাজিক দায়বদ্ধতা থেকে আজকের সভায় উপস্থিত হয়েছি।
আজ থেকে ৬২ বছর আগে মরহুম আদালত খান থেকে শুরু করে আজ পর্যন্ত যারা বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তিনি গতকাল শুক্রবার ফটিকছড়ির ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শাহনগর বহুমুখী উচ্চ বিদ্যালয় কলেজে উন্নতি হওয়ায় কলেজের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ ও পরিকল্পনা শীর্ষ প্রস্তুতিমূলক আলোচনা সভা প্রধান অথিতির বক্তব্য রাখছিলেন।
চট্টগ্রাম ডায়বেটিক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাহাঙ্গীর চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন স্কুল কমিটির সভাপতি ও লেলাং ইউপি চেয়ারম্যান সরোয়ার উদ্দীন চৌধুরী শাহীন।
বিদ্যালয়ের শিক্ষক মহিউদ্দীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রকৌশলী আজম আদনান, শিল্পপতি আমজাদ চৌধুরী, হালদা ভ্যালী চা বাগানের ম্যানেজার জাহাঙ্গীর আলম, শহীদুল্লাহ চৌধুরী, হারুনুর রশিদ, আইয়ুর আলী, হাসিুবন সোহাদ চৌধুরী সাকিব, মীর খান, অধ্যাপক মঈনুল হাসান, ডা. জয়নাল আবেদীন মুহুরী, আজাদ প্রমুখ।
২৪ঘণ্টা/এন এম রানা


আপনার মতামত লিখুন