সীতাকুণ্ডে ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ হোসেনের সাংবাদিকদের সাথে মতবিনিময়
সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলার ৯নং ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নৌকার প্রতীক নিয়ে নির্বাচন করার প্রত্যয়ে সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন পত্র-পত্রিকায় কর্মরত স্থানীয়
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন উত্তর জেলা কৃষিপণ্য বিষয়ক সম্পাদক ও ভাটিয়ারী ইউনিয়ন ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি
বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব মোহাম্মদ হোসেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় সীতাকুণ্ডের একটি রেস্তোরায় উক্ত মতবিনিময সভার আয়োজন করা হয়। এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ হোসেন বলেন, ৪৮০০ একর আয়তনের ১৯ ছোট বড় গ্রাম নিয়ে গঠিত সীতাকুণ্ড উপজেলা সবচে জনবহুল ইউনিয় ৯নং ভাটিয়ারী।
পর্যটনসহ বিভিন্ন দিক দিয়ে অপার সম্ভাবনা থাকা সত্বেও প্রয়োজনীয় উদ্যেগের অভাবে এই ইউনিয়নের নাগরিকরা সুযোগ সুবিধা ভোগ করতে পারছেনা। দীর্ঘ সময়েও সার্বিকভাবে এ ইউনিয়নের কাঙ্খিত উন্নয়ন হয়নি। উন্নয়ন যা হয়েছে তা গতানুগতিক, উল্লেখযোগ্য উন্নয়ন ভাটিয়ারীবাসীর ভাগ্যে জুটেনি। যা হয়েছে তা বর্তমান চেয়ারম্যান ও তার আত্নীয়-স্বজনদের হয়েছে। এছাড়া উক্ত ইউনিয়নে কোন ড্রেনেজ ব্যবস্থা নেই, বর্ষা মৌসুমে বাড়ি ঘরে পানি প্রবেশ করে মানুষ চরম ভোগান্তিতে ভোগে। এখানে সুপেয় পানীয় জলের তীব্র সংকট, দীর্ঘসময়েও গড়ে ওঠেনি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা।
নেই কোন কর্মসংস্থান, মদ-গাঁজা ও ইয়াবায় আসক্ত হচ্ছে তরুন ও যুব সমাজ।এছাড়াও নানাবিধ সম্যস্যায় জর্জরিত ভাটিয়ারী ইউনিয়ন। দলীয়ভাবে যদি আমাকে মনোনয়ন দেয় আমি যদি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাই তাহলে ভাটিয়ারীকে একটি আধুনিক পর্যটন ইউনিয়ন হিসেবে ইকোট্যুরিজম সেন্টার গড়ে তুলবো। এছাড়া ইউনিয়নকে দূর্নীতিমুক্তসহ উল্লেখিত সমস্যাদি সমাধান করবো। আশা করি আমি একজন ত্যাগী নেতা হিসেবে দল আমাকে মুল্যায়ন করবে। উক্ত মতবিনিয়ম সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভাটিয়ারী ইউনিয়ন ১নং ওয়ার্ড আ.লীগ
সভাপতি মোঃ আব্দুর শুক্কর, সাধারণ সম্পাদক আবদুল হাদি, আওয়ামীলীগ নেতা জানে আলম, জহির উদ্দিন চৌধুরী, জানে আলম চৌধুরীসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
২৪ঘণ্টা/এন এম রানা /দুলু


আপনার মতামত লিখুন