চমেক’র পার্কিংয়ে গাছ ভেঙে পড়ে কার-সিএনজি ক্ষতিগ্রস্ত
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পার্কিংয়ে গাছ ভেঙে পড়ে দুটি প্রাইভেট কার ও একটি সিএনজি অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
শনিবার (২১ নভেম্বর) দুপুর দেড়টার দিকে হাসপাতাল কর্মচারী সমিতি কার্যালয়ের পাশে পার্কিংয়ে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন চমেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন।
তিনি বলেন, ‘দুপুর দেড়টার দিকে মেডিকেল পার্কিংয়ের মাঝখানে একটি শুকনো গাছ ভেঙে পড়ে দুটি প্রাইভেট কার ও একটি সিএনজি ক্ষতিগ্রস্ত হয়েছে। তখন গাড়িগুলোতে কোনো চালক বা যাত্রী না থাকায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। গাছটি দীর্ঘদিন আগেই মারা গেলেও অপসারণ করা হয়নি।


আপনার মতামত লিখুন