খুঁজুন
, ,

চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলার গণসংবর্ধনা, নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন মীর মহিউদ্দিন

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 21 November, 2020, 6:58 pm
চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলার গণসংবর্ধনা, নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন মীর মহিউদ্দিন

কেন্দ্রীয় যুবলীগের নব নির্বাচিত তথ্য ও গবেষণা সম্পাদক চট্টগ্রামর কৃতি সন্তান মীর মো:মহিউদ্দিন ভালোবাসায় সিক্ত হলেন নেতাকর্মীদের।

আজ শনিবার (২১ নভেম্বর) দুপুরে নগরীর পুরাতন রেল স্টেশন এলাকায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম উত্তর, দক্ষিণ, মহানগর আয়োজিত গণসংবর্ধনায় তিনি নেতাকর্মীদের এমন ভালোবাসায় সিক্ত হন। কয়েক হাজার নেতাকর্মীর জমায়েতে ভরপুর লাভ করে রেলস্টেশন মাঠ। স্লোগানে স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। ফুল হাতে প্রিয় নেতাকে বরণ করে নেন সবাই।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক আ ম ম টিপু সুলতানের সভাপতিত্বে ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয় গণসংবর্ধনা।

এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের আহবায়ক আলহাজ্ব মহিউদ্দিন বাচ্চু। বিশেষ অতিথি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সভাপতি এস এম আল মামুন।

সংবর্ধিত নব নির্বাচিত কেন্দ্রীয় যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মীর মো. মহিউদ্দিন বলেন, দীর্ঘ একবছর নানাভাবে যাচাইবাচাই করে স্বচ্ছ যাদের পেয়েছে তাদের দিয়ে কমিটি গঠন করেছে। এই কমিটিতে আমাকে জায়গা দিয়েছে, এজন্য কৃতজ্ঞতা। নতুন কমিটি গঠন করার পর অনেক আনন্দ মিছিল হয়েছে। এখানে এতো বড় মিছিল হয়েছে, কোথাও এমন মিছিল হয়নি। যুব সমাজের কাছে আমি কৃতজ্ঞ।

যুব সমাজকে নিয়ে কাজ করার একাগ্রতার কথা জানিয়ে মীর মো. মহিউদ্দিনবলেন, বিশেষ একটি সময়ের মধ্যে এই কমিটি ঘোষণা দেয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের মধ্যে দেশকে আধুনিক জাযগায় নিয়ে যেতে চায়। এই যাত্রায় যুব সমাজকে সামিল হতে হবে। যুব সমাজকে নেতৃত্ব দিতে হবে আগামীর পথচলায়।

সংবর্ধনা সভায় চট্টগ্রাম মহানগর যুবলীগের আহবায়ক মহিউদ্দিন বাচ্চু বলেন, মীর মহিউদ্দিন আমাদের গর্বিত সন্তান। তার নেতৃত্বে চট্টগ্রামের এই জনপদে যুবকদের সুপ্ত জাগরণ হবে। আমরা মীর মহিউদ্দিনকে স্বাগত জানাই। সম্বৃদ্ধ দেশগড়ার নেতৃত্বে মীর মহিউদ্দিনকে আমরা পেয়েছি। আশা করি তিনি আমাদের স্বপ্নকে আরো এগিয়ে নিয়ে যাবেন।

দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক আ ম ম টিপু সুলতান বলেন, মীর মহিউদ্দিন বীরের বেশে রাজনীতি করে। আগামীকে সাম্প্রদায়িক আস্ফোলন, অপশক্তির বিরুদ্ধে এবং দারিদ্রমুক্ত, সন্ত্রাসমুক্ত দেশ নির্মানের স্বপ্ন বাস্তবায়নে যুব সমাজকে কাজ করতে হবে।

অনুষ্ঠিত সংবর্ধনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও হাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, খাগড়াছড়ি জেলা যুবলীগের সভাপতি জয়ন কুমার ত্রিপুরা, রাঙামাটি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য দেবাশীষ পাল দেবু, গাজী জাফর উল্লাহ্, চট্টগ্রাম মহানগর যুবলীগের সদস্য হাসান মুরাদ বিপ্লব, শাখাওয়াত হোসেন স্বপন, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য শেখ ফরিদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সহ সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, অর্থ সম্পাদক হাজী সেলিম উদ্দিন, মহানগর যুবলীগের সদস্য খোরশেদ আলম রহমান, তানভীর আহমেদ রিংকু, শিবু প্রসাদ চৌধুরী, পটিয় উপজেলা যুবলীগ আহবায়ক হাসান উল্লাহ, চন্দনাইশ উপজেলা যুবলীগের আহ্বায়ক তৌহিদুল আলম, যুগ্ম আহ্বায়ক এ. এস. এম. মুসা তসলিম, যুগ্ম আহ্বায়ক মুরিদুল আলম মুরাদ, চন্দনাইশ পৌরসভা যুবলীগের সভপতি এম. সিরাজুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক এম. লোকমান হাকিম, আমিনুল ইসলাম কায়সার প্রমুখ।

Feb2
Feb2

চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লংমার্চ’ শুরু

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 5 September, 2026, 10:12 am
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লংমার্চ’ শুরু

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যের ঊর্ধ্বগতি রোধ চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী ‘লংমার্চ’ শুরু হয়েছে।

এর আগে আজ (শনিবার) সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে উদ্বোধনী সমাবেশ করেন ১১ দলীয় ঐক্য। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সমাবেশ শেষে চট্টগ্রাম অভিমুখী এ ‘লং মার্চ’ শুরু হয়।

পবিত্র কোরআন তেলাওয়ায়াতরে মাধ্যমে শুরু হওয়া সমাবেশে উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

এতে বক্তব্য রাখছেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা, বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যের পর চট্টগ্রাম অভিমুখে লং মার্চের বহর রওনা হয়।

লং মার্চের রুটে পূর্বনির্ধারিত বিভিন্ন পয়েন্টে পথসভা হবে। প্রথমটি নারায়ণঞ্জের কাচপুর ব্রিজের কাছে ট্রাকস্টান্ডে, কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল, মীরের সরাই এবং সবশেষ চট্টগ্রামের লালদিঘি ময়দানে জনসভা অনুষ্ঠিত হবে।

সিফাতকে ছেড়ে দেন, ভালোই ভালোই ছেড়ে দেন : শফিকুর রহমান

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 5 September, 2026, 9:57 am
সিফাতকে ছেড়ে দেন, ভালোই ভালোই ছেড়ে দেন : শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, অতিষ্ঠ হয়ে, বিরক্ত হয়ে সিফাত নামের একজন তরুণ কী বলেছিল, তাতে বাংলাদেশ উলটপালট হয়ে যাওয়ার মতো করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। দলীয় সন্ত্রাসীরা থানায় নিয়ে তাকে নাজেহাল করেছে। ওকে ছেড়ে দেন। ভালোই ভালোই ছেড়ে দেন। যদি না ছাড়েন, তাহলে মনে রাখবেন, এক নূর হোসেন, এক ইয়াসমিন, এক ডাক্তার মিলন অনেকের গদিকে একদম ওলটপালট করে দিয়েছিল। কখন যে পচা শামুকে পা কাটবে, কেউ বলতে পারবে না।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে মতিঝিলে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী শান্তিপূর্ণ লং মার্চের উদ্বোধনী সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই, সিফাতের মুখের ভাষা দিয়ে নয়, কিন্তু যে বিষয়ে সে প্রতিবাদ করেছে, এই বিষয়ে বাংলাদেশের ১৮ কোটি মানুষ প্রয়োজনে সিফাত হয়ে গর্জন করবে।

তিনি আরও বলেন, ‘আমাদের দাবি স্পষ্ট, ছয় দফা দাবি আপনারা দেখেছেন। তার সাথে সপ্তম দফা হবে, কোনো চাঁদাবাজ এবং দুর্নীতিবাজের অস্তিত্ব বাংলাদেশে আমরা বরদাস্ত করব না।’

ডা. শফিকুর রহমান বলেন, জনগণ চাঁদাবাজদের জ্বালায় অতিষ্ঠ। দুর্নীতিবাজদের হাতে জনগণের অধিকার লুণ্ঠিত। গ্যাস নাই, পানি নাই, ইলেকট্রিসিটি নাই। কিন্তু গ্যাসের বিলও যথারীতি আছে। কারেন্টের ভূতুড়ে বিল আছে। পানির জন্য কথা বলা যাবে না।

তিনি বলেন, ঢাকাবাসী আপনারা দোয়া করবেন। আমরা আপনাদের এ দেশের ১৮ কোটি মানুষের দাবি আদায়ের জন্য অঙ্গীকারবদ্ধ। সেই অঙ্গীকার পূরণ করতেই আমরা এই কর্মসূচি শুরু করেছি। আমরা দেখতে পাচ্ছি, আমাদের কর্মসূচির ঔষধ ইতোমধ্যে কাজ করতে শুরু করেছে।

তিনি আরও বলেন, ‘বিভিন্ন জায়গায় তার ক্রিয়া-প্রতিক্রিয়া শুরু হয়েছে। ক্রিয়া হলে মোবারকবাদ। প্রতিক্রিয়া হলে আমরা বলে দিচ্ছি। আপনারা বলছেন, এই করলে সেই করলে ছাড় দিয়ে কথা বলা হবে না। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি করলে জনগণও কাউকে ছাড় দিয়ে কথা বলবে না।’

তিনি আরও বলেন, আমরা আজ কোনো দল, ব্যক্তিগোষ্ঠীর জন্য এই রাস্তায় নামিনি। আমরা নেমেছি বাংলাদেশে ১৮ কোটি মানুষের পক্ষে। আমরা জনগণের জন্য রাস্তায় নেমেছি। জনগণের অধিকার আদায় করে ঘরে ফিরব। আমাদের এই আন্দোলন চলবে রাস্তায়, রাজপথে এবং জাতীয় সংসদে। সমান্তরালে আন্দোলন চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত ১৮ কোটি মানুষের প্রত্যেকটি অধিকার প্রতিষ্ঠিত না হবে।

আজকে যত বাধা-বিপত্তি আসুক, আমাদের লং মার্চ চট্টগ্রাম পৌঁছাবেই

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 5 September, 2026, 9:12 am
আজকে যত বাধা-বিপত্তি আসুক, আমাদের লং মার্চ চট্টগ্রাম পৌঁছাবেই

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘আজকে যত বাধা-বিপত্তি আসুক না কেন, আমাদের এই লং মার্চ চট্টগ্রাম পৌঁছাবেই পৌঁছাবে। ২০২৪ সালের ৫ আগস্ট সারা বাংলাদেশের মানুষ লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে সবাই ঢাকায় একত্রিত হয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছিল। এবার আমরা ঢাকা থেকে চট্টগ্রাম এবং অন্যান্য বিভাগের উদ্দেশ্যে লং মার্চের যাত্রা শুরু করেছি। নতুন করে যারা স্বৈরাচার হতে যাচ্ছে, সেই স্বৈরাচার হওয়ার পথ বন্ধ করার জন্য আমাদের এই লং মার্চ।’

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে মতিঝিলে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী শান্তিপূর্ণ লং মার্চের উদ্বোধনী সমাবেশ তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এই লং চাঁদাবাজ, সন্ত্রাস, মাদকের বিরুদ্ধে লং মার্চ। এই লং মার্চ যারা তেল, গ্যাস, বিদ্যুতের সিন্ডিকেট করে দাম বৃদ্ধির পাঁয়তারা করছে, তাদের বিরুদ্ধে লং মার্চ। এই লং মার্চ যারা ৭০ শতাংশ জনগণের গণরায়ের সঙ্গে প্রতারণা করেছে, তাদের বিরুদ্ধে লং মার্চ।’

তিনি আরও বলেন, ‘আমরা জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা দলে দলে এই লং মার্চে অংশগ্রহণ করুন। এই লং মার্চ কোনো ১১ দলের লং মার্চ নয়। এই লং মার্চ বাংলাদেশের আপামর সাধারণ মানুষের লং মার্চ।’

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা লং মার্চ শান্তিপূর্ণভাবে পালন করব। যদি সরকার বাধা দেওয়ার চেষ্টা করে, এই লং মার্চের ছয় দফা এক দফাতে পরিণত হবে।’