শপথ নিলেন চট্টগ্রামের নবনির্বাচিত ৬ ইউপি চেয়ারম্যান

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২০, ৬:১৯ সন্ধ্যা
শপথ নিলেন চট্টগ্রামের নবনির্বাচিত ৬ ইউপি চেয়ারম্যান

চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম জেলার ৩ উপজেলায় ৬ টি ইউনিয়ন পরিষদে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ পাঠ করালেন চট্টগ্রাম জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন।

আজ রবিবার (২২ নভেম্বর) বিকেল ৪টার সময় জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স কক্ষে জেলা প্রশাসকের পরিচালনায় এ শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শপথ গ্রহণ করেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ নাজিম উদ্দিন, লোহাগাড়া ইউনিয়ন চেয়ারম্যান মো. নুরুছাফা ও উপজেলার আমিরাবাদ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান এস এম ইউসুফ। ফটিকছড়ি উপজেলার নানুপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মো. শফিউল আজম ও সুয়াবিল ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদীন এবং চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলাধীন হারামিয়া ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মো. জসিম উদ্দিন শপথ গ্রহণ করেন।

২৪ঘণ্টা/রাজীব

Feb2
Feb2