না ফেরার দেশে পুঁথি গবেষক ইসহাক চৌধুরী, বিভিন্ন মহলের শোক
বিশিষ্ট পুঁথি গবেষক ও সংগ্রাহক পটিয়া হুলাইন নিবাসী মুহাম্মদ ইসহাক চৌধুরী মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি নগরীর কাতালগঞ্জস্থ একটি হাসপাতালে গতকাল সোমবার (২৩ নভেম্বর) চিকিৎসাধীন অবস্থায় রাত ৭টা ৪৫ মিনিটে মৃত্যুবরণ করেন।
তিনি দীর্ঘদিন ধরে ডাইবেটিস সহ বাধর্ক্যজনিত রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি এক স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে নাতি-নাতনি সহ বহুগুনগ্রাহী রেখে যান।
মুহাম্মদ ইসহাক চৌধুরীর পিতা ছিলেন, খ্যাতিমান পুঁথি বিশারদ আবদুস সাত্তারচৌধুরী। তিনি মুন্সি আবদুল করিম সাহিত্য বিশারদের আত্মীয় ও অনুসারি ছিলেন।
মুহাম্মাদ ইসহাক চৌধুরী বাংলা পুঁথি সাহিত্যের গবেষনায় অবদান রাখার জন্য সৃজনশীল সাহিত্য গোষ্ঠী মালঞ্চ সম্মাননা সহ নানা পুরস্কারে ভূষিত হয়েছেন।
ইসহাক চৌধুরীর মুত্যুতে জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী এমপি এবং বিএফইউজের যুগ্ম মহাসচিব মহসিন কাজী গভীর শোক এবং পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এছাড়া পটিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া পৌসভার মেয়র ও পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রসিদ, সৃজনশীল সাহিত্য গোষ্ঠী মালঞ্চ সভাপতি অধ্যাপক অজিত কুমার মিত্র, সাধারণ সম্পাদক শিবুকান্তি দাশ, পটিয়া আইন কলেজ পরিচালনা পরিষদ সভাপতি ও যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম ও সাধারণ সম্পাদক এড.খুরশীদ আলম শোক ও শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমাবেদন জানিয়েছেন।


আপনার মতামত লিখুন